indiahood
indiahood

‘২০৩১-এ সুদ-সহ ফেরত..’ হুঁশিয়ারি বিতর্কে ফের আইনি বিপাকে অভিষেক

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বিপদ যেন কাটতেই চাইছে না কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। ফের আইনি জটে জড়ালেন তিনি (FIR Against Abhishek Banerjee), জানা গিয়েছে, ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় এবার বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম (Bidhannagar Cyber Crime) বিভাগে ৮ টি ধারায় মামলা দায়ের করলেন রাজীব সরকার নামে এক যুবক। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল পুলিশ।

ফের FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক FIR হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ, আমফানে ক্ষতিপূরণের টাকা নয়ছয় থেকে মাটি চুরির মতো অভিযোগে FIR হয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্বাচনের সময় ডিজে বাজানো মন্তব্য নিয়ে এখনও ঝঞ্ঝাট কাটেনি তাঁর, আর এর মধ্যেই ফের আরও এক হুঁশিয়ারি মন্তব্যের জেরে FIR এর মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কিছুদিন আগেই আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ তলা অফিস বেআইনি ভাবে নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছিল। সেই সময় অভিষেক সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে তোপ দেগেছিলেন তিনি।

ডিজে মামলার পর ফের হুঁশিয়ারি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমতলার বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।” এখানেই শেষ নয় তিনি আরও বলেছিলেন যে, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।” আর এই মন্তব্য হুমকি এবং হুঁশিয়ারি হিসেবে দাবি করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। আর তাতেই মাথায় হাত পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতির। এদিকে কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৮টি মামলায় এখনই রক্ষাকবচ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন: বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলি, জখম হুগলির জওয়ান

কিছুদিন আগে ডিজে-হুঁশিয়ারি মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরও যেহেতু একাধিক অভিযোগ-FIR হয়েছে তার প্রেক্ষিতে একযোগে ফের রক্ষাকবচের আবেদন জানিয়ে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু সেই মামলার শুনানিতে, বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে এখনই এত মামলার রক্ষাকবচ দেওয়া হবে না।

Click here to Read More
Previous Article
ধোনির ১৪ বছরের গোছানো রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন শ্রেয়স আইয়ার
Next Article
সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন মদন মিত্রের সহধর্মিণী অর্চনা মিত্র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment