indiahood
indiahood

২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করাতে লাগবে না আদালতের অনুমতি

14 hours ago

ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হওয়া নির্যাতিতারা ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের ক্ষেত্রে আদালতের কোনো অনুমতির প্রয়োজন নেই— এক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। হাইকোর্টের ইন্দোর বেঞ্চের বিচারক সঞ্জয় এন ভাট (Justice Sandeep N. Bhatt) ১৬ বছর বয়সী এক গণধর্ষণের শিকার কিশোরীর বাবার দায়ের করা আবেদন খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। আদালত স্পষ্ট করে জানিয়েছে, 'মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট, ১৯৭১' (MTP Act) অনুযায়ী ২৪ সপ্তাহ পর্যন্ত অন্তঃসত্ত্বা ধর্ষণের শিকার নারীদের ক্ষেত্রে আদালতের অনুমতি চাওয়ার বাধ্যবাধকতা নেই। চিকিৎসকদের সরাসরি আইনি কাঠামোর ভেতরেই এই ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। অহেতুক আইনি জটিলতা বা আদালতের অনুমতি চেয়ে যাতে চিকিৎসায় দেরি না হয়, সে বিষয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে অবিলম্বে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে স্পষ্ট নির্দেশিকা পাঠাতে আদেশ দিয়েছে হাইকোর্ট। চিকিৎসাগত ও আইনি জটিলতা দূর করে নির্যাতিতাদের স্বস্তি দিতে আদালতের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Click here to Read More
Previous Article
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির প্রলোভন!
Next Article
‘ইতিহাস বলেছি’ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও বদলায়নি নেতাজিকে অপমানকারী অনন্ত মহারাজ

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment