indiahood
indiahood

আজ থেকেই শুরু, কীভাবে ডাউনলোড করবেন আয়ুষ্মান ভারত কার্ড? দেখুন স্টেপ বাই স্টেপ

3 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ, 16 আগস্ট রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat Card) পরিষেবা। এই বিশেষ প্রকল্পের অধীনে একজন রোগী বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা (Free Treatment) পরিষেবা পাবেন। আর সেই সুবিধা নিতে ইতিমধ্যেই রাজ্যের একটা বড় অংশের মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করে ফেলেছেন। এখন প্রশ্ন, আয়ুষ্মান ভারত প্রকল্পে উপভোক্তাদের তালিকায় আপনার নাম থাকলে কীভাবে ঘরে বসে ডাউনলোড করবেন এই কার্ড? দেখে নিন স্টেপ বাই স্টেপ।

কী এই আয়ুষ্মান ভারত কার্ড?

নরেন্দ্র মোদি সরকারের স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার অধীনে পাওয়া আয়ুষ্মান ভারত কার্ড মূলত একটি ডিজিটাল স্বাস্থ্য কার্ড। এই কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন রোগীরা। এক কথায়, বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ করে দেয় এই কার্ড।

কীভাবে ঘরে বসে ডাউনলোড করবেন আয়ুষ্মান ভারত কার্ড?

আপনার নাম যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের আওতায় থেকে থাকে তবে আপনি কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্পের অধীনে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য। ঘরে বসে এই আয়ুষ্মান ভারত ই-কার্ড ডাউনলোড করার জন্য নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

অবশ্যই পড়ুন: ভয়াবহ হ্যারিকেনের কবলে হাওয়াই, বিপদে ৪২ হাজারেরও বেশি মানুষ

  • আয়ুষ্মান ভারতের উপভোক্তাদের তালিকায় নাম থেকে থাকলে নির্দিষ্ট একটি ব্রাউজারে গিয়ে beneficiary.nha.gov.in ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
  • লগ ইন অ্যাস- ‘বেনিফিশিয়ারি’ অপশনটি বেছে নিয়ে নিজের মোবাইল নম্বর লিখে ভেরিফাই অপশনে ক্লিক করে ফোনে আসা OTP দিয়ে ভেরিফাই করে নিয়ে ক্যাপচা বসিয়ে লগইন করুন।
  • এবার নিজের রাজ্য, জেলা এবং সংশ্লিষ্ট প্রকল্পটি নির্বাচন করুন।
  • এরপর আপনার ফ্যামিলি আইডি বা আধার নম্বর অপশনটিতে ক্লিক করে নির্দিষ্ট নম্বর দিয়ে দিলেই আপনার পরিবারের সকল সদস্যের নাম সহ তথ্য দেখা যাবে।
  • এবার আপনি আপনার বা যে সদস্যের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে চান তাঁর নামের পাশে থাকা ডাউনলোড বাটনটিতে ক্লিক করুন।
  • ক্লিক করলেই আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে, সেটা বসিয়ে ভেরিফাই করে নিলেই স্ক্রিনে দেখা যাবে আপনার আয়ুষ্মান ভারত কার্ড। সেটিকে PDF আকারে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।

উল্লেখ্য, সদ্য স্বাস্থ্য দপ্তরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সাথে আয়ুষ্মান ভারত কার্ড না থাকলেও বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারবেন রোগীরা। এর জন্য হাসপাতাল বা নার্সিংহোমের রিসেপশনে গিয়ে নিজের আধার নম্বরটি বলতে হবে। আধার নম্বর দিলেই হাসপাতাল কর্তৃপক্ষ আপনার নাম আয়ুষ্মান ভারত প্রকল্পের উপভোক্তাদের তালিকায় রয়েছে কিনা দেখে নিতে পারবে। তারপরই নিখরচায় চলবে আপনার চিকিৎসা।

Click here to Read More
Previous Article
ভয়াবহ হ্যারিকেনের কবলে হাওয়াই, বিপদে ৪২ হাজারেরও বেশি মানুষ
Next Article
“প্রকাশ্যে ক্ষমা চান”, বন্দে মাতরমকে অপমানের জেরে সোনিয়া গান্ধীকে চিঠি বঙ্কিম বংশধরের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment