indiahood
indiahood

‘২৯ জুন থেকে ৩রা জুলাই…’ বাংলার শিক্ষকদের জন্য ফের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সরকারের

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষিকাদের (Teacher) জন্য রইল অত্যন্ত জরুরি খবর। টিচারদের জন্য চলে এল নতুন ট্রেনিং। পশ্চিমবঙ্গ সরকাররের স্কুল শিক্ষা দফতরের তরফে একটি চিঠির ঝলক সামনে এসেছে। আর চিঠি চমকে দিয়েছে সকলকে, বিশেষ করে শিক্ষক সমাজকে। আপনিও যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে বিশদে ব্যাপারটি সম্পর্কে জেনে নেবেন।

শিক্ষকদের জন্য রইল জরুরি খবর

চিঠি অনুযায়ী, আগামী ২৯শে জুন থেকে ৩ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা ‘বধির-অন্ধত্ব অন্বেষণ: সমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির ব্যাপক প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে শিক্ষকদের। এই চিঠি বিশেষভাবে পাঠানো হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা), উত্তর ২৪ পরগনা ও ব্যারাকপুর, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা), উত্তর ২৪ পরগনা এবং সকল সার্কেল প্রকল্প সমন্বয়কারী (CLRC), উত্তর ২৪ পরগনাকে।

আরও পড়ুনঃ ৫ গুন কম মিলতে পারে খাদ্যশস্য, এই রেশন কার্ডে বরাদ্দ কমানোর প্রস্তাব সরকারকে

ট্রেনিং শুরু হবে দুপুর ১২:৪৫ থেকে চলবে ১:৪৫ অবধি।  উল্লেখ্য, Deafblindness বা দৃষ্টি ও শ্রবণ—উভয় প্রতিবন্ধকতার সমন্বয়ে গঠিত একটি জটিল অবস্থা, যা একজন ব্যক্তির যোগাযোগ, চলাফেরা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে। এই বিষয়ে সচেতনতা বাড়াতে CIET-NCERT ও Sense International India যৌথভাবে এই বিশেষ বিষয়টির ওপর পাঁচ দিনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। সূত্রের খবর, এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে চলেছে।

জারি বিজ্ঞপ্তি

বিষয়টি হবে পুরো অনলাইনে। এদিকে এই কর্মসূচি নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে অনেক কিছু লিখেছেন। একজন লিখেছেন, ‘এটা কি সব টিচারদের করতে হবে?’ অন্য আরেকজন লিখেছেন, মূলত বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন’ তাঁর বক্তব্য, ‘এখন কোভিড নেই, এখন অনলাইন ট্রেনিং করানো উচিৎ নয়। শারীরিকভাবে কমিউনিটি লার্নিং-এর ব্যাপারটাই আলাদা। অবশ্য কর্তৃপক্ষের খরচা বাঁচে অনেক।’ অন্য একজন লিখেছেন, ‘অনলাইন অর্থাৎ সস্তায় ট্রেনিং।’  সরকারের তরফে এই কর্মসূচিতে শিক্ষক সমাজকে যুক্ত থাকার জন্য অনুরোধ করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এখন দেখার সকলে এতে অংশগ্রহণ করেন কিনা।

Click here to Read More
Previous Article
‘বোরখা পরে আসা যাবে না’ বারাসত কলেজে হুঁশিয়ারি বজরং দলের
Next Article
১৪ হাজার থেকে ৭২ হাজারের বকেয়া বিদ্যুতের বিল! শান্তিপুরে স্মার্টমিটার নিয়ে ‘অশান্তি’

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment