indiahood
indiahood

৩ দিন ধরে শয্যাশায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে আদৌ খেলতে পারবেন ইংল্যান্ড স্টার রাইস?

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নরওয়ের ম্যাচের আগে শারীরিক সমস্যা নিয়ে বিছানায় টানা তিন দিন শয্যাশায়ী ছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার (England Footballer) ডেকলান রাইস। কিন্তু তা সত্ত্বেও গত ম্যাচে নামানো হয়েছিল তাঁকে। যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইংল্যান্ডের ম্যানেজমেন্টকে। যদিও পরবর্তীতে চোট সত্বেও রাইসকে মাঠে নামানো নিয়ে মুখ খুলেছেন ইংলিশ দলের কোচ। এবার আর্জেন্টিনা ম্যাচের আগে প্রশ্ন উঠছে সত্যিই কি এদিনের ম্যাচে থাকবেন রাইস?

আর্জেন্টিনার ম্যাচে খেলবেন রাইস?

একটানা তিন দিন চরম অসুস্থ। বিছানায় পুরো শয্যাশায়ী হয়ে যাওয়ার পরেও যে কেউ বিশ্বকাপের ম্যাচে নামতে পারে সেটা রাইসকে না দেখলে বোঝা যেত না। গত নরওয়ের ম্যাচে এই খেলোয়াড়কে মাঠে নামানো হলে মায়ামি স্টেডিয়ামে প্রচন্ড গরমের মধ্যে এক প্রকার অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। ফলে তড়িঘড়ি তাঁকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ম্যানেজমেন্ট। পরবর্তীতে এই প্লেয়ারকে মাঠে নামানো নিয়ে মুখ খুলেছিলেন ইংল্যান্ডের কোচ টুখেল।

ইংলিশ কোচ জানিয়েছিলেন, “টানা তিন দিন রাইস বিছানায় শয্যাশায়ী ছিল। উঠতে পারছিল না। আমি জানতাম ও পুরো 90 মিনিট খেলতে পারবে না। তাই এলিয়ট অ্যান্ডারসন অথবা রাইসের মধ্যে থেকে একজনকে তুলে নিতে হতোই।” ইংল্যান্ড কোচের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা গিয়েছে, রাইস এদিন খেলার জন্য পুরোপুরি তৈরি না থাকলেও দলের স্বার্থে তাঁকে কিছুক্ষণের জন্য হলেও মাঠে নামানো হয়েছিল।

অবশ্যই পড়ুন: ১ আগস্ট অনুষ্ঠান, ২০ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

এখন প্রশ্ন, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে কি দেখা যাবে এই প্লেয়ারকে? বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ইংল্যান্ডের দাপুটে ফুটবলার রাইসকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ইংল্যান্ডের ম্যানেজমেন্ট। তবে ম্যাচটা যেহেতু আর্জেন্টিনার বিপক্ষে সে ক্ষেত্রে সবদিক চিন্তা করে এই প্লেয়ারকে কিছুক্ষণের জন্য হলেও মাঠে নামাতে পারেন কোচ টুখেল। এখন দেখার শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচে এই প্লেয়ার সুযোগ পান কিনা!

Click here to Read More
Previous Article
হরমুজে প্রত্যেক জাহাজকে দিতে হবে ২৭৫ কোটি, ট্রাম্পের ঘোষণায় ভারতে বাড়বে জ্বালানির দাম?
Next Article
যেমন মাইলেজ তেমন লুক, Renault-র এই গাড়িতে মিলছে ১.২৫ লাখ টাকা ছাড়

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment