indiahood
indiahood

৩২.২ কিমি মাইলেজ, মারুতি সুজুকির ঘুম কাড়তে বাজারে এল Mercedes-Benz S 450e

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: জলের দরে ফলের রস, অর্থাৎ কম খরচে বেশি মাইলেজের কথা উঠলেই প্রথমেই নাম মাসে মারুতি সুজুকির। কিন্তু এবার বিলাসবহুল গাড়ির বাজারে বিরাট চমক দিয়ে ফেলল Mercedes-Benz। হ্যাঁ, সংস্থার নতুন S-Class লাক্সারি সেডান মাইলেজের দিক থেকে এবার ঘুম কাড়বে মানুষের। কোম্পানির দাবি, এই গাড়িটি নাকি প্রতি লিটারে 32.2 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিচ্ছে, যা অনেক সাধারণ গাড়ির থেকে বেশি।

প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তিতেই নতুন মডেল

নতুন Mercedes-Benz S 450e মডেলে প্রথমবার ভারতের বাজারে প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর এই গাড়িতে রয়েছে 3.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন, যার সঙ্গে যুক্ত রয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটর। এমনকি এই মোটর 435 hp শক্তি এবং 680 Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর এতে রয়েছে 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স। পারফরম্যান্সের দিক থেকে গাড়িটি বিশাল শক্তিশালী। কারণ, মাত্র 5.7 সেকেন্ডেই 0 থেকে 1000 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতি তুলতে পারে এই বিলাসবহুল সেডান।

সবথেকে বড় ব্যাপার, S 450e-এ দেওয়া হচ্ছে একটি 22 kWh ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি, শুধুমাত্র ইলেকট্রিক মোডে এই গাড়ি প্রায় 115 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এছাড়াও 60 কিলোওয়াড় ডিসি ফার্স্ট চার্জিং এর সাহায্যে মাত্র 20 মিনিটে ব্যাটারিটি 10% থেকে 80% পর্যন্ত চার্জ করতে পারবে। ফলে চার্জ হতে বেশিক্ষণ সময় লাগবে না।

ডিজাইনে রয়েছে বিলাসিতার ছোঁয়া

নতুন S-Class এর ডিজাইনে আনা হয়েছে একাধিক পরিবর্তন। গাড়িটির সামনের দিকে রয়েছে ক্রোম স্টার প্যাটার্ন, এবং লাইটেড গ্রিল। আর বনেটের উপর Mercedes এর লোগোতেও রয়েছে ব্যাক লাইট সুবিধা। পাশাপাশি গাড়িতে দেওয়া রয়েছে উন্নত Micro-LED Digital Light প্রযুক্তি। কোম্পানির দাবি, এর হাই বিম রাতে আনুমানিক 600 মিটার পর্যন্ত রাস্তা পরিষ্কার ভাবে দেখতে সাহায্য করে। এমনকি পেছনের দিকে রয়েছে নতুন ডিজাইনের এলইডি টেল ল্যাম্প এবং আকর্ষণীয় অ্যালয় হুইল।

আরও পড়ুন: ফুল ট্যাংকে চলবে ১,০০০ কিমির বেশি, ভারতে আসছে Honda-র নয়া গাড়ি, দাম কত?

পাশাপাশি গাড়ির ভেতরের অংশতেও রয়েছে প্রিমিয়াম ফিচার্সের সমাহার। কারণ, নতুন Mercedes-Benz S 450e গাড়িতে পাওয়া যাবে Superscreen সেটআপ। এরমধ্যে 12.3 ইঞ্চির একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া রয়েছে। আর 14.4 ইঞ্চির টাচস্ক্রিন থাকছে। পাশাপাশি যাত্রীদের জন্য আলাদা ডিসপ্লে রয়েছে। এছাড়াও নতুন MB OS অপারেটিং সিস্টেম ফিচার্স সহ আরও একাধিক সুবিধা রয়েছে এই গাড়িতে। আর ভারতে Mercedes-Benz S-Class মডেলটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যেখানে Launch Edition Exclusive Line এর দাম আনুমানিক 2.20 কোটি টাকা। আর Manufaktur Edition AMG Line এর দাম আনুমানিক 2.38 কোটি টাকা।

Click here to Read More
Previous Article
ফ্রিতে ৩৮০০ টাকারও বেশি প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে Airtel, কারা-কীভাবে পাবেন?
Next Article
8500mAh ব্যাটারি, হাজার চালালেও হবে না গরম! জবরদস্ত ফোন লঞ্চ করছে Redmi

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment