indiahood
indiahood

6000mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর! বাজেটের মধ্যে ২৯ জুন ফোন লঞ্চ করছে Samsung

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে আবারও নতুন মডেল নিয়ে আসছে স্যামসাং। হ্যাঁ, সংস্থার জনপ্রিয় Galaxy M সিরিজে যুক্ত হতে চলেছে নতুন Samsung Galaxy M47 5G মডেল। আগামী 29 জুন লঞ্চ হবে এই স্মার্টফোনটি। জানা গিয়েছে, নতুন এই ফোনটি মূলত এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে যারা গেমিং, ভিডিও দেখা, মাল্টিটাস্কিং বা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ চান। এমনকি লঞ্চের আগেই ফোনটির বেশ কিছু ফিচার প্রকাশে এনেছে স্যামসাং।

শক্তিশালী পারফরমেন্সের জন্য Snapdragon প্রসেসর

Samsung Galaxy M47 5G ফোনটিতে এবার ব্যবহার করা হবে আর Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সংস্থার দাবি, এই প্রসেসরের সঙ্গে LPDDR5X RAM যুক্ত থাকার কারণে ফোনের পারফরমেন্স আরও দ্রুত হবে। এমনকি পাওয়ার এফিসিয়েন্সিও ভালো পাওয়া যাবে। আর গেমিং বা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করার সময় ভালো অভিজ্ঞতা দেওয়াই এই ফোনের মূল লক্ষ্য, এমনটাই দাবি কোম্পানির।

বড় 6000mAh এর ব্যাটারি

Galaxy M47 5G এর অন্যতম বড় আকর্ষণ হবে এর ব্যাটারি। হ্যাঁ, ফোনটিতে 6000mAh এর একটি ব্যাটারি থাকবে, যার সঙ্গে আবার 45 ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এমনকি বাইপাস চার্জিং ফিচার দেওয়া হবে বলে খবর। আর এই ফিচারের মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জারের পাওয়ার ব্যবহার করতে পারবে। যার ফলে অতিরিক্ত গরম হওয়া কমাবে এবং দীর্ঘ সময় ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

ডিসপ্লে নিয়েও কোনও আপস নয়

এদিকে ফোনটিতে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হচ্ছে। সঙ্গে 120Hz রিফ্রেশ রেট, উন্নত ভিজুয়াল অভিজ্ঞতা এবং ভিডিও ও গেমিং এর জন্য স্ক্রলিং এক্সেস থাকবে। এতে সিনেমা দেখা বা গেম খেলার ক্ষেত্রে কোনও রকম সমস্যা হবে না। এমনকি ব্যবহারকারীরা আরও ভালো অভিজ্ঞতা পাবে বলেই দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন: ওজন ১.২২ ক্যারেট, ছত্তিশগড়ের খনিতে মিলল একসাথে পাঁচ-পাঁচটি বহুমূল্য হীরে

50MP ক্যামেরা সেটআপ

এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। সাথে অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন ফিচার্স থাকবে। এমনকি 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। আর Nightography মোডও দেওয়া হবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 12MP HDR ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

তবে সফটওয়্যারের দিক থেকে ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে। Galaxy M47 5G ফোনটিতে Android 16 ভিত্তিক One UI 8.5 অপারেটিং সিস্টেম থাকবে। Samsung স্পষ্ট জানিয়েছে, এই ফোনটিতে 6 প্রজন্ম পর্যন্ত Android OS আপডেট মিলবে। এমনকি 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। যদিও এখনও পর্যন্ত দাম সম্বন্ধে কিছু তথ্য স্যামসাং জানায়নি। আগামী 29 তারিখ লঞ্চ হওয়ার সময় তা বিস্তারিত জানা যাবে।

Click here to Read More
Previous Article
ফুল ট্যাংকে চলবে ১,০০০ কিমির বেশি, ভারতে আসছে Honda-র নয়া গাড়ি, দাম কত?
Next Article
চুরির ফোন এবার হয়ে যাবে পুরোপুরিভাবে অকেজো, এল নতুন “কিল সুইচ” প্রযুক্তি

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment