indiahood
indiahood

আধান, রেশন কার্ড থাকলেই ফ্রিতে মোবাইল দিচ্ছে সরকার? জানুন কী বলেছেন প্রধানমন্ত্রী

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: বর্তমান এআই (AI)-এর যুগে প্রায়ই প্রধানমন্ত্রী (PM) থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো ‘ফেক ভিডিও’ (Fake Video) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এরকম ভিডিও প্রায় প্রতি সপ্তাহেই সামনে আসে, যেখানে বিভিন্ন ঘোষণা করতে দেখা যায় তাকে। কিন্ত এগুলি আদতে তার ঘোষণাই নয়, এআই-এর কারসাজিতে তৈরি। এরকম একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে, যেখানে কয়েকটি নথিপত্র থাকলেই বিনামূল্যে মোবাইল ফোন দেওয়া হবে বলে ঘোষণা করছেন তিনি। কিন্তু এখন পাবলিক ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেকিং শাখা (PIB Fact Check) এই ভিডিওটিকে ‘ফেক’ বলে জানিয়ে দিয়েছে। 

বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতির ফেক ভিডিও 

“GovtEdge” নামের এক ফেসবুক পেজ থেকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বৈধ রেশন কার্ড ও আধার কার্ড থাকলেই বিনামূল্যে প্রত্যেককে একটি করে মোবাইল ফোন দেওয়া হবে। তবে শর্ত হল সেই পরিবারের যেন কোনো সদস্য সরকারী চাকরির সাথে যুক্ত না থাকেন। 

পিআইবি ফ্যাক্ট চেক তাদের এক্স (X) হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট করে নিশ্চিত করেছে যে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা বানানো একটি ফেক ভিডিও। এরকম কোন ঘোষণা প্রধানমন্ত্রী বা সরকারের তরফে করা হয়নি। পাশাপাশি সাধারণ মানুষকে এই ধরনের ভিডিও থেকে সতর্ক থাকারও অনুরোধ করা হয়েছে পোস্টটিতে। 

আরও পড়ুনঃ রোপওয়ে থেকে মিনি চিড়িয়াখানা গড়বে রাজ্য সরকার, ভোল বদলাবে বাঁকুড়ার মুকুটমণিপুরের

“GovtEdge” ফেসবুক পেজটি থেকে এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রীর একরকম ফেক ভিডিও প্রকাশ করা হয়। একটি ভিডিওতে নরেন্দ্র মোদীকে বলতে দেখা যায় যাদের আধার কার্ড রয়েছে এবং বয়স ২৫-এর ওপরে তাদের ফ্রিতে একটি করে স্কুটি দেওয়া হবে। আবার আরেকটি এআই দিয়ে তৈরি ভিডিওতে প্রধানমন্ত্রী বলছেন, আধার কার্ডধারী প্রত্যেককে বিনামূল্যে একটি করে বাইক দেওয়া হবে, যদি বাড়িতে কোনো সরকারি চাকুরে না থাকে। এই ধরনের ভিডিও জনমানুষে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই যেকোনো ভিডিওকেই সত্য বলে মেনে না নিয়ে, তার উৎস পরীক্ষা করে নেওয়া দরকার এবং একাধিক মাধ্যম থেকে যাচাই করে নিয়েই বিশ্বাস করা উচিত। 

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিজেক্ট হলেও চিন্তা নেই, কীভাবে পাবেন ৩০০০ টাকা? জানুন
Next Article
সিন্ধুর জল ফিরে পেতে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তান সেনা!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment