indiahood
indiahood

আগস্টে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে নাম, বড় খবর

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত দেওয়া হবে ১ কোটি ৪৫ লক্ষ মহিলার টাকা। বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও যাঁরা টাকা পাবেন না তাঁরা ২০ তারিখের পর আবার নতুন করে আবেদন করতে পারবেন। তবে আপনি কি জানেন, টাকা পেলেও বাদ যেতে পারে আপনার নাম?

৩০০০ টাকা পেলেও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে নাম

প্রসঙ্গত জানিয়ে রাখি, জুন মাস থেকেই এই প্রকল্পের অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছিল। প্রথম মাসে প্রায় ৫০ লক্ষ মহিলা পেয়েছিলেন সুবিধা। জুলাই মাসে ১ কোটি ১০ লক্ষ মতো মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল অন্নপূর্ণার টাকা। তবে পরে গরমিল সামনে আসায় প্রত্যেক মহিলা তথ্য আবার নতুন করে ভেরিফাই করা শুরু হয়। এমনকি যাঁরা আগে টাকা পেয়েছিলেন তাঁদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কারা টাকা পাবেন না সেই সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যে সকল মহিলারা মাসে ১০ হাজার টাকা কিংবা তার বেশি আয় করে, পরিবারের কেউ আয়কর প্রদান করে, শহর অঞ্চলে ৩টি বা তার বেশি ঘর রয়েছে, পরিবারে কেউ সরকারি চাকরি করে, তাঁরা এই প্রকল্প থেকে বাদ যাবে। পাশাপাশি এর সুবিধা নিতে গেলে বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যেই। তবে প্রথম দুই মাসে যাঁদের তথ্য ভেরিফাই করে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল, তাঁদেরও পুনরায় ভেরিফিকেশনের সময় নাম বাদ যেতে পারে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

এ বিষয়ে রাজ্যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, “১৭ আগস্ট অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। এখনও ভেরিফিকেশন চলছে। পরবর্তী সময় যদি দেখা যায় তাঁরা অযোগ্য তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনায় ৩১ জুলাই পোর্টাল বন্ধ করা হয়েছে। ৫৬ লক্ষ এনকোয়ারির মধ্যে আছে। যাচাই শেষ হলে পোর্টাল আবার খুলে দেওয়া হবে। বিগত সরকার ১০ লক্ষ পুরুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মৃত মানুষকেও দিয়েছে। তবে আমাদের সরকার তা করবে না।”

আরও পড়ুন: অবশেষে স্বস্তি দিয়ে দাম কমল সোনা, রুপোর! আজকের রেট

তিনি আরও জানিয়েছেন, গতকাল থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। আগামী ২১ তারিখের মধ্যে টাকা ঢুকবে। যাদের টাকা ঢোকেনি, তাঁদের হয়তো ব্যাংকে সমস্যা রয়েছে। নাহলে ফর্ম ফিলাপ করতে ভুল হয়েছে। প্রকৃত যোগ্যরা সকলেই টাকা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। কিন্তু পরবর্তী সময়ে অযোগ্য মনে হলে সেই সমস্ত মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

Click here to Read More
Previous Article
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রবার্তো কার্লোস!ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে গুঞ্জন তুঙ্গে।
Next Article
ব্যাঙ্কে ৮,৪৫২ কোটির ৯৩% ফিক্সড ডিপোজিটে, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দিল সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment