indiahood
indiahood

বিদেশ যাওয়ার আগেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ!

1 hour ago

 নিজের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আর্জি জানালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার মামলাটির শুনানির দিন নির্ধারিত থাকলেও তা পিছিয়ে যায়। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে পুরো বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, চিকিৎসার জন্য তৃণমূল নেতার বিদেশ সফর নির্ধারিত রয়েছে। কিন্তু তার আগেই কোনো আগাম নোটিস বা নির্দিষ্ট কারণ দর্শানো ছাড়া তাঁর অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়।