indiahood
indiahood

এই শর্তগুলি না পূরণ করলে পাবেন না রেশন, যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে বিরোধী দল হিসেবে রেশন কার্ডের (Ration Card) দুর্নীতি নিয়ে সোচ্চার ছিল বিজেপি। তাদের দাবি ছিল, বহু অযোগ্য মানুষ দীর্ঘদিন ধরে রেশনের ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রীর সুবিধা ভোগ করে আসছেন। এই সমস্ত ভোক্তাদের জন্য যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের করের টাকা নয় ছয় হচ্ছে। তাই এ রাজ্যে ক্ষমতায় আসার পরই  রেশন কার্ড ব্যবস্থার সংস্কারের জন্য উঠে পড়ে লেগেছে শুভেন্দু অধিকারীর সরকার। খাদ্য দফতর ইতিমধ্যে রেশন কার্ড উপভোক্তাদের যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বাতিল হয়েছে লক্ষাধিক কার্ড। এই খবর সামনে আসতেই বহু রেশন প্রাপকের মনে আশঙ্কার মেঘ জমেছে। কোন কোন শর্ত পূরণ না করলে রেশন তালিকা থেকে নাম কাটা যাবে, তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তাই চলুন জেনে নেওয়া যাক, সরকার কী কী কারণে বাতিল করছে রেশন কার্ড। 

ভেরিফিকেশন চলছে জেলায় জেলায়

ইতিমধ্যেই খাদ্য দফতর রেশন কার্ডের যাচাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানা গেছে। যাদের নাম এসআইআর (SIR) তালিকায় নেই, যারা আয়কর দেন এবং যাদের রেশন কার্ডের প্রয়োজন নেই – তাদের নামগুলি ধরে ধরে চিহ্নিত করা হচ্ছে। এইসমস্ত উপভোক্তাদেরই রেশন কার্ড বাতিল করছে সরকার। যদিও কী কী শর্ত পূরণ করতে হবে, সেই বিষয় নিয়ে নির্দিষ্টভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রেশন কার্ড বাতিল করার জন্য কয়েকটি শর্ত রেখেছে সরকার। সেই শর্তগুলি পূরণ করলে তবেই মিলবে রেশনের খাদ্যসামগ্রী।  

আরও পড়ুন: “লিখিতভাবে সরকারকে জানালে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার”, দাবি অগ্নিমিত্রা পালের

রেশন পাওয়ার শর্তগুলি 

জানা গেছে, যেসমস্ত ব্যক্তিদের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি, তাঁদের রেশন কার্ড বাতিল হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কারণ এই আয়ে রেশন পাওয়ার নিয়ম নেই। 

২০২৬ বিধানসভা ভোটের আগে রাজ্যে যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া হয়, সেই তালিকায় যাদের নাম নেই তাদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছেন, তারা আপাতত রেশন পাবেন। 

অনেক মানুষ এদেশে নাগরিকত্বের জন্য সিএএ (CAA)-তে আবেদন করে রেখেছেন। যদি, কোনো কারণে তাদের এই আবেদন বাতিল হয়, তাহলে রেশনের সুবিধাও পাবেন না তারা। তবে আবেদনের প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেশন দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: অপদার্থ! বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারকে নজিরবিহীন আক্রমণ কর্মীদের

এর পাশাপাশি, যেসব রেশন প্রাপকের চারটি পাকা ঘর সমেত বাড়ি রয়েছে, বা চার চাকার গাড়ি আছে – তাদের কার্ড বাতিল হতে পারে। এছাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে যাদের ট্র্যাক্টর রয়েছে, প্রচুর পরিমাণে চাষের জমি রয়েছে, ল্যান্ডলাইন ফোন এবং আরও কিছু সুবিধা থাকলে রেশন কার্ড বাতিল করা হচ্ছে। 

রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশনের সুবিধা আর পাবেন না বলেই শোনা যাচ্ছে।

Click here to Read More
Previous Article
“পরিশ্রমই তোমায় আলাদা করেছে” রাহানে অবসর নিতেই আবেগপ্রবণ পোস্ট রোহিতের
Next Article
আগস্টের শুরুতেই হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা রেলের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment