indiahood
indiahood

“আমি ওকে অপমান করতে চাইনি” বৈভব হাফ সেঞ্চুরি করতেই পাল্টি খেলেন অশ্বিন!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে এবার পাল্টি খেলেন ভারতীয় দলের এক সময়কার গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আয়ারল্যান্ড সিরিজের আগে বিহারের কিশোরকে নিয়ে বড় মন্তব্য করেছিলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এই ভারতীয় তারকাকে বলতে শোনা গিয়েছিল, “বৈভব মাঠে থাকুক এখন। প্রয়োজন হলে সতীর্থদের জন্য জল বয়ে নিয়ে যাক… বেঞ্চে বসে খেলা উপভোগ করুক।” এবার সেই মন্তব্য প্রসঙ্গেই সাফাই দিলেন অশ্বিন। বললেন, “আমি ওকে অপমান করতে চাইনি।”

বৈভবকে অপমান করতে চাননি অশ্বিন!

আয়ারল্যান্ড সিরিজের আগে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছিলেন, “এত তাড়াহুড়োর কিছু নেই। বৈভব এখন মাঠে থাকুক। মাঠে থেকে দলের জন্য পরিশ্রম করুক। সতীর্থদের জন্য জল বয়ে নিয়ে যাক! বড়দের দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটি কেমনভাবে হয় সেটা বেঞ্চে বসে উপভোগ করুক। সবটা শিখুক। তবে ওকে বাইরে রাখা উচিত হবে না।”

বৈভব সূর্যবংশীকে জল বয়ে নিয়ে আসার কথা বলায় অনেকেই কটাক্ষ করেছিলেন অশ্বিনকে। ভারতীয় তারকাকে নিশানা করে কেউ কেউ বলেছিলেন, বৈভব সূর্যবংশীকে অপমান করেছেন অশ্বিন। তাঁর মতো একজন বড় মাপের প্লেয়ার ছোট্ট বৈভবকে নিয়ে এমন মন্তব্য করায় 15 বছর বয়সী ক্রিকেটারের মনোবল ভেঙে যেতে পারে। আত্মবিশ্বাস হারাতে পারে বৈভব। এবার সেসব নিয়েই সাফাই দিলেন অশ্বিন।

অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে ৪০ হাজার কোটিতে! নাম উঠে এল ডোনাল্ড ট্রাম্পের

বৈভব প্রসঙ্গে ফের মুখ খুলে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বললেন, “আগে আমি বলেছিলাম বৈভব মাঠে সময় কাটাতে, সতীর্থদের জন্য জল বয়ে নিয়ে যেতে পারে। এসব বলে আমি বৈভবকে অপমান করতে চাইনি। ওর যাতে ভাল হয় সেজন্যই এসব কথা বলেছিলাম।” এদিন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এও জানালেন, বাইরে বসে থেকে অনেক কিছু শেখা যায়। ক্রিকেটে অনেক কিছু শেখার আছে। বৈভবের বয়স সবে অল্প। তাঁর এখনও বহু কিছু শেখার আছে। জিম্বাবুয়ে সিরিজের বৈভব সূর্যবংশী দুটি হাফ সেঞ্চুরি করার পরই অশ্বিনের এমন মন্তব্য শুনে অনেকেই বলছেন পাল্টি খেলেন রবিচন্দ্রন!

Click here to Read More
Previous Article
সুবজ সাথী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে ‘সারথী’।
Next Article
BCCI-র অনুরোধ সত্ত্বেও টিম ইন্ডিয়া ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই KKR এ বড় দায়িত্ব পেলেন রায়ান

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment