indiahood
indiahood

আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি কোনও দিন, সেই ব্যক্তিই টিম ইন্ডিয়ার কোচ হলেন

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে (Team India) নতুন কোচ। আগেই ফিল্ডিং কোচের পদে মেয়াদ শেষ হয়েছিল টি দিলীপের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার নতুন ফিল্ডিং কোচ করা হয়েছে অভিজ্ঞ শুভদীপ ঘোষকে। অবাক করা বিষয়, নিজের ক্রিকেট কেরিয়ারে কোনও দিনই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেননি এই শুভদীপ। সেই এবার টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাবেন।

টিম ইন্ডিয়ার নতুন ফিল্ডিং কোচ সম্পর্কে জানুন

ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ আসামের বাসিন্দা। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ভারতীয় দলের হয়ে না খেললেও কোচিংয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। শুভদীপ, ভারতীয় মহিলা দল এবং ভারতীয় অনূর্ধ্ব 19 দলের ফিল্ডিং কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এবছরের শুরুর দিকে ভারতীয় অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ জয়ের নেপথ্যে হাত ছিল এই শুভদীপের। তিনিই ছিলেন দলটির ফিল্ডিং কোচ।

তবে, শুভদীপ ঘোষের ঘরোয়া ক্রিকেট কেরিয়ার খুব একটা উল্লেখযোগ্য নয়। তিনি আসাম এবং রেলওয়েজের হয়ে 17টি প্রথম শ্রেণীর এবং 17টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সেই আসরে যথাক্রমে 316 ও 307 রান করেছেন শুভদীপ ঘোষ। না বললেই নয়, শেষবারের মতো 2005 সালে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন এই ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: মাওবাদী বিরোধী অভিযানে বড় সাফল্য, অবশেষে গ্রেপ্তার শেষ পলিটব্যুরো সদস্য মিসির বেসরা

উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল টি দিলীপকে। তবে তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের মান ক্রমাগত কমতে থাকায় এই কোচের উপর থেকে ভরসা উঠে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। আয়ারল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে সিরিজ মিলিয়ে টিম ইন্ডিয়ার প্লেয়াররা মোট 21টি ক্যাচ ফেলে দেন, আর তারপরেই মেয়াদ শেষ হতেই টি দিলিপের সাথে আর চুক্তি দীর্ঘায়িত করেনি ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Click here to Read More
Previous Article
"১ কোটি ২৬ লক্ষ টাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে বাড়ি কিনল রাজ্য" জানা গেছে, তাঁর ভিটে সংস্কার করে সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে।
Next Article
তথ্য কমিশনের সদস্যপদ ছাড়লেন তৃণমূল সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment