indiahood
indiahood

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেই সচিনের রেকর্ড ছারখার করলেন বৈভব, তবে হলেন বিফল

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাবি উঠছিল বহুদিন ধরেই। শেষমেষ ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আর মাঠে পা রাখার সাথে সাথেই তিনি ভেঙে দিলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের রেকর্ড। ইংলিশদের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেয়ে দুটি ছয় মেরে শুরু করলেও 14 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হল ভারতের খুদে তারকাকে।

সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব

শনিবার, 15 বছর 99 দিন বয়সকে পুঁজি করে ভারতের তরুণতম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে পা রাখার সাথে সাথেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন বৈভব। সচিন 16 বছর 205 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। যদিও সেটা টেস্ট। সাদা বলের ক্রিকেটে পা রেখেছিলেন 16 বছর 238 বয়সে। সেই সূত্রেই ভারতের সবচেয়ে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার রেকর্ড ধরে রেখেছিলেন তিনিই। এবার সেটাই গুঁড়িয়ে দিলেন বৈভব।

বলাই বাহুল্য, বৈভব যে ইংল্যান্ড সিরিজে অভিষেক করতে পারেন সেই জল্পনা বেড়েছিল আগেই। সবচেয়ে বড় কথা সদ্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেরই একটি ছবি পোস্ট করে 15 বছরের প্লেয়ার লিখেছিলেন, ‘নিউ চ্যাপ্টার’।সেটা দেখে অনেকে ধরেই নিয়েছিলেন আজই অভিষেক হবে বৈভবের। শেষ পর্যন্ত সেটাই হল। তবে মাঠে নেমে অবশ্য সেভাবে রান করতে পারলেন না বিহারের ছেলে।

অবশ্যই পড়ুন: বাসমতি চালের রপ্তানিতে ভারতের কাছে পরাস্ত পাকিস্তান, ক্ষতি ৩.১ বিলিয়ন ডলার

প্রসঙ্গত, এদিন সঞ্জুর বিকল্প হিসেবে মাঠে নেমেই ব্যাট হাতে দুটি ছয় মারেন বৈভব। সেটা দেখেই ইংল্যান্ড বুঝে গিয়েছিল এই প্লেয়ারকে থামানো দরকার। সেই মতোই বৈভবের উইকেট নেওয়ার সবরকম চেষ্টা করে ইংলিশ দল। তাতে উইল জ্যাকসের বলে আসে সাফল্য। স্টাম্পড হয়ে মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটার।