indiahood
indiahood

আর্জেন্টিনার কে কোথায় পেনাল্টি শট মারবে সব লেখা, উদ্ধার ইংল্যান্ডের গোলকিপারের বোতল

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছে আর্জেন্টিনা(Argentina)। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে লিওনেল মেসির দেশ। তবে সেই সাফল্যের মাঝেই বৃহস্পতিবার মাঝরাতে ম্যাচ শেষে ইংল্যান্ডের গোলকিপারের মাটিতে পড়ে থাকা একটি জলের বোতল ( England Viral Water Bottle) হাতে পান আর্জেন্টিনার প্লেয়াররা। পরবর্তীতে সেই বোতলের নোটে থাকা প্রতিটি লেখা মনোযোগ সহকারে পড়তে দেখা যায় মেসিকেও। আর তারপরেই ফাঁস হয়ে যায় ইংল্যান্ডের ছক!

আর্জেন্টিনাকে হারানোর সমস্ত পরিকল্পনা ফাঁস!

ইংল্যান্ডকে সেমিফাইনালে 2-1 ব্যবধানে হারিয়ে সাফল্য উদযাপন করছিলেন আর্জেন্টিনার প্লেয়াররা। ঠিক সেই সময় ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের জলের বোতল মাটিতে পড়ে থাকতে দেখেন আর্জেন্টিনার প্লেয়াররা। তৎক্ষণাৎ সেটি হাতে তুলে নেন তাঁরা। পরবর্তীতে দেখা যায় বোতলে থাকা লেখাগুলি মন দিয়ে পড়ছেন লিওনেল মেসি। আসলে, ইংলিশ গোলকিপার তাঁর বোতলে আর্জেন্টিনাকে হারানোর পরিকল্পনা কষে রেখেছিলেন।

জানা গিয়েছে, সেমিফাইনাল ম্যাচ যদি টাইব্রেকারে গড়াতো, সেক্ষেত্রে আর্জেন্টিনার প্লেয়ারদের কীভাবে গোল করা থেকে আটকাতেন সেই পরিকল্পনাই লেখা ছিল পিকফোর্ডের জলের বোতলে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বোতলের গায়ে সাটানো পেপারে আর্জেন্টিনার কোন ফুটবলার কোন শট নেবেন, শট উঁচু বা নিচু হলে কী করতে হবে! কীভাবে আর্জেন্টিনার প্লেয়ারদের বিভ্রান্ত করতে হবে সেই সবই লেখা ছিল ইংলিশ গোলকিপারের বোতলের নোটে।

অবশ্যই পড়ুন: “ওদের আমার জানা আছে” স্পেনকে পাত্তাই দিচ্ছেন না মেসি!

সেমিফাইনাল শেষে উদযাপনের সময় পিকফোর্ডের জলের বোতলটি মাটিতে পড়ে থাকতে দেখেন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। দেখা যায় তাতে চকচকে কাগজে কিছু একটা লেখা রয়েছে। পরে সেটি হাতে তুলে নেন নিকো গঞ্জালেসই। তাঁর হাত থেকেই মেসি বোতলের নোটে থাকা লেখাগুলি পড়ছিলেন। পরবর্তীতে আর্জেন্টিনার প্লেয়ারদের হাত ধরেই ভাইরাল হয়েছে ইংল্যান্ডের গোপন ছক!

Click here to Read More
Previous Article
২১ জুলাইয়ের আগেই দলে থাকা বেইমানদের তাড়াতে চাইছেন মমতা? জানালেন নিজেই
Next Article
স্বামী সরকারি চাকরি করলেও স্ত্রীরা পাবেন অন্নপূর্ণার ৩০০০ টাকা! | Annapurna Yojana New Update

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment