indiahood
indiahood

আয়ুষ্মান ভারতে ফ্রি চিকিৎসার জন্য লাগবে এই কার্ড, কীভাবে বানাবেন? জানুন

2 weeks ago

অনন্যা সরকার, নয়াদিল্লি: বয়সের সাথে সাথে শরীরে বাড়ে রোগের প্রকোপ। কিন্তু বর্তমানে ক্রমবর্ধমান চিকিৎসার খরচ নিয়ে নাজেহাল মানুষ। বিশেষ করে অনেক প্রবীণ ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। সেই কথা বিবেচনা করে এবার কেন্দ্রীয় সরকার প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও চিকিৎসার জন্য নিয়েছে বিরাট উদ্যোগ। ৭০ বা তার ঊর্ধ্বের ব্যক্তিদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (Ayushman Bharat Scheme/ AB-PMJAY) অধীনে আলাদাভাবে ৫ লক্ষ বরাদ্দ করা হয়েছে। এর জন্য চালু করা হয়েছে বিশেষ আয়ুষ্মান ভয়া বন্দনা কার্ড (Ayushman Vaya Vandana Card)। কী কী সুবিধা মিলবে এই কার্ডে, কীভাবে করবেন আবেদন, আসুন বিশদে জেনে নেওয়া যাক। 

আয়ুষ্মান ভয়া বন্দনা কার্ড চালু করার সিদ্ধান্ত কেন্দ্রের

ভারত সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দেশের দরিদ্র ও নিম্নবিত্ত মানুষরা চিকিৎসার জন্য বছরে ৫ লক্ষ টাকা করে বীমা সুরক্ষা পান। প্রতিটি ব্যক্তির আয়ের ওপর নির্ভর করে এই সুবিধা প্রদান করা হলেও, সত্তরোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে আয়ের সীমার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সরকার। দেশের সকল প্রবীণ নাগরিকরাই এই ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের জন্য সারা দেশজুড়ে হাজার হাজার সরকারি ও বেসরকারি এমপ্যানেলড হাসপাতাল রয়েছে, যেখানে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। 

আরও পড়ুন: গড়ে উঠবে ১,০০০টি আদর্শ গ্রাম, কেন্দ্রের আরেক প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী রাজ্য সরকার

আয়ুষ্মান ভারত কার্ড থাকা ব্যক্তিরা কি পাবেন এই সুবিধা?

যেসমস্ত নাগরিকদের কাছে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে, তাদের নতুন করে আয়ুষ্মান ভয়া বন্দনা কার্ড তৈরি করার প্রয়োজন পড়বে না। তারা এমনিতেই বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া, যাদের কাছে আগে থেকেই নিজস্ব স্বাস্থ্যবিমা রয়েছে বা কেন্দ্রীয় সরকারি কোনো স্বাস্থ্যবিমার সুবিধা পান, তাদেরকেও আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাগুলি থেকে বঞ্চিত করা হবে না।

আরও পড়ুন: শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

কীভাবে আবেদন করা যাবে?

প্রবীণ নাগরিকরা ঘরে বসে সহজেই মোবাইলের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে আয়ুষ্মান ভারত মোবাইল অ্যাপ্লিকেশনের। তবে, কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই কার্ডের জন্য আবেদন করা যায়। এই প্রক্রিয়ায় আধার ভেরিফিকেশন করা হয়, তাই সঙ্গে রাখতে হবে আধার কার্ড ও বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। ভেরিফিকেশনের পরই আয়ুষ্মান ভয়া বন্দনা কার্ড হাতে পাবেন প্রবীণ নাগরিকরা। আয়ুষ্মানের জন্য তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই কার্ড দেখিয়ে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন তারা। 

Click here to Read More
Previous Article
৩৯ মাস ধরে টাকা ঢুকছে জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্টে, লালগোলায় মিলল ‘পুরুষ বিধবা’
Next Article
৮১ রান করেও বিশ্বের এক নম্বর ক্রিকেটার হওয়ার সুযোগ হাতছাড়া হল বৈভব সূর্যবংশীর

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment