indiahood
indiahood

বারুইপুর গণপিটুনি কাণ্ডে গ্রেফতার আরও ৩, আজই ইন্দ্রজিতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

4 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অভয়া কাণ্ডের পর বারুইপুর ধর্ষণ-খুন হত্যা কাণ্ড (Baruipur Incident) যেন পুনরায় গোটা বাংলাকে শিহরিত করে তুলেছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে চারিদিকে চলছে প্রতিবাদ মিছিল। এদিকে বারুইপুরে পুলিশের উপর হামলা ও ভাঙচুর কাণ্ড এবং গণপিটুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) নির্দেশ মেনে গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই এই ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ। আজই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যাবেন। সেখানে গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সাথে দেখা করবেন।

গণপিটুনি কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকা গণধর্ষণ কাণ্ডে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে আছে পরিস্থিতি। আর এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে পথ অবরোধ, রেল লাইন অবরোধ, পুলিশকে মারধর, ট্রেন চলাচলে ব্যাঘাতের মত ভয়ংকর ঘটনা ঘটে গিয়েছে। শুধু তাই নয়, স্রেফ সন্দেহের বশে ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক ব্যক্তিকেও মারধর করা হয়। আর তাতেই তাঁর মৃত্যু হয়, ফলস্বরূপ পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়ে। এদিকে এই ঘটনায় গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু অধিকারী নিজে জানান যে, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। যারা এই নোংরা কাজ করেছেন তাঁদের সকলকে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি যুবকের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

গ্রেফতার আরও তিন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বহু অভিযুক্তকে। বারুইপুরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরকাণ্ডে আরও গ্রেফতারি করা হয়েছে। পাশাপাশি গতকাল শুক্রবার রাতে পুলিশের জালে আরও তিন অভিযুক্ত ধরা পড়েছেন নির্দোষ ইন্দ্রজিৎকে মেরে ফেলার জন্য। তাঁদের সকলকে শনিবার আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ি প্রশাসনের তরফে মেরামত করে দেওয়া হয়েছে এবং বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জানা গিয়েছে, শুভেন্দুর কাছে দাবিদাওয়া এবং অভাব-অভিযোগের কথা জানাবেন নিহত যুবকের পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন: বাংলায় কৃষকবন্ধুর ভেরিফিকেশন শুরু, দিতে হবে আইডি! কোথায় পাবেন আর কী কী লাগবে?

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় এখনও তদন্ত চলছে। ধৃত অভিযুক্তদের নিয়ে চলছে একাধিক জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই এক অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। অভিযোগ, মঙ্গলবার রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে তিনি পালানোর চেষ্টা করেন বলে পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। যদিও সেই নিয়েও কম বিতর্ক হচ্ছে না।

Click here to Read More
Previous Article
একটি নয়, ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চলছে আমুল সহ এই ৩ সংস্থা
Next Article
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নয়া পদক্ষেপ সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment