indiahood
indiahood

বন্দুক ছেড়ে মডেলিং!

5 hours ago

 বন্দুক ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসা প্রাক্তন নকশালপন্থী মহিলারা এবার ফ্যাশন দুনিয়ায় ঝড় তুললেন। জাতীয় তাঁত দিবস (ন্যাশনাল হ্যান্ডলুম ডে) উপলক্ষে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরের দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ ফ্যাশন শো-তে ঐতিহ্যবাহী কোসা সিল্ক ও তাঁতের শাড়ি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র‍্যাম্প ওয়াক করলেন বাস্তারের একসময়ের অস্ত্রধারী নারী যোদ্ধারা।

অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরা এই মহিলাদের এই অভূতপূর্ব রূপান্তর ও আত্মবিশ্বাস দেখে করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত দর্শকেরা। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এই উদ্যোগের প্রশংসা করে জানান, হিংসা ও বন্দুকের পথ ছেড়ে শান্তি ও সামাজিক উন্নয়নের আলোয় ফিরে আসার এর চেয়ে বড় দৃষ্টান্ত আর হতে পারে না।

Click here to Read More
Previous Article
রাস্তায় ভুলেও ডিঙোবেন নাএই ৩ জিনিস, নইলে রুষ্ট হবেন মা লক্ষ্মী! | Maa Lakshmi Kripa | Negative Vibe
Next Article
হাওড়া ও সাঁতরাগাছি থেকে আর ছাড়বে না এই ৫ এক্সপ্রেস, নতুন গন্তব্য শালিমার স্টেশন

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment