indiahood
indiahood

বর্ষা শুরুতে ঊর্ধ্বমুখী আলু, আদা সহ একাধিক সবজির দাম! দ্বিগুণ মূল্যবৃদ্ধি পেঁয়াজের

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: বেশ কিছু মাস দাম বাড়েনি, তবে বর্ষার শুরুতেই আবার ঊর্ধ্বমুখী আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ একাধিক সবজির (Vegetable Price Hike) দাম। ফলে এখন বাজারে গিয়ে সবজির গায়ে হাত দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। জুলাইয়ের শুরুতে বাজারে ১ কেজি পেঁয়াজের দাম (Onion Price) ৪০ টাকা ছুঁয়েছে। গত মাসে শুরুতেও যেখানে প্রতি কেজি পেঁয়াজের দর ২০ থেকে ২৫ টাকার আশেপাশেই ছিল। কিছুদিন আগে ৩০ টাকা হয়ে যায় দাম। তারপর হঠাৎই এখন ৪০ টাকায় বিকোচ্ছে পেঁয়াজ। যে হারে দাম বাড়ছে, তাতে ‘হাফ সেঞ্চুরির’ আশঙ্কায় রয়েছেন সাধারণ ক্রেতারা। এর পাশাপাশি অন্যান্য সবজিরও পাল্লা দিয়ে বাড়ছে দাম। 

একাধিক সবজির দাম ঊর্ধ্বমুখী

শুধু যে পেঁয়াজ হাত পোড়াচ্ছে তা নয়, দাম বেড়েছে আলু, আদার মতো নিত্য প্রয়োজনীয় সবজিরও। যেখানে জুন মাসে কেজিপ্রতি ১০ টাকায় বিকোচ্ছিল। সেখানে এখন স্থানীয় বাজারাগুলোতে প্রতি কেজি আলুর দর ১৫ টাকা। গত মাসে ২৫০ গ্রাম আদা ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছিল, তার জন্য এখন দিতে হচ্ছে ৫০ টাকা। বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম নাকি আরো বাড়বে। 

সবজি বিক্রেতারা আলু পিয়ার সহ অন্যান্য শাকসবজির দাম কারণ ঊর্ধ্বমুখী সে সম্পর্কে কিছু বলতে পারছেন না। তবে অনুমান করা হচ্ছে, বর্ষাকালে সবজির যে চাহিদা থাকে তার তুলনায় যোগান কমে যায়, এরফলে দাম বেড়ে যেতে পারে। সাধারণ ক্রেতারা বাজার করতে গিয়ে পেঁয়াজের দাম শুনে তো হতবাক। কয়েক সপ্তাহ আগেও যেখানে পেঁয়াজের সর্বোচ্চ দাম ২৫ টাকা মতো ছিল, সেখানে এখন সবজি বিক্রেতারা ৪০ টাকা চাইছে। 

আরও পড়ুনঃ রাজ্যের এইসব কর্মীদের ৫০০০ টাকা বেতন বাড়াল শুভেন্দুর সরকার 

একইভাবে, চড়চড় করে দাম বাড়ছে আলু, রসুন, আদা ও কাঁচালঙ্কারও। এই দাম বৃদ্ধি সর্ম্পকে প্রশাসন জানিয়েছে, বর্ষার কারণে কিছু নির্দিষ্ট সবজির জোগান কমে যায়। বৃষ্টিপাতের জন্য পেঁয়াজও কম আসে। তবে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কিছু করার নেই। কারণ, এখন পেঁয়াজ আসছে নাসিক থেকে। তবে আলুর দাম সামান্য বাড়লেও, তা নাগালের মধ্যেই রয়েছে। 

Click here to Read More
Previous Article
10,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা! বাজেটের মধ্যেই লঞ্চ হচ্ছে Redmi Note 17 সিরিজ
Next Article
এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ করল মহারাষ্ট্র

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment