indiahood
indiahood

টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে এবার ইংল্যান্ডে এই দলের হয়ে খেলতে যাচ্ছেন কুলদীপ

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) টিম ইন্ডিয়ায় (Team India) সুযোগ পাননি। সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজ থেকে শুরু করে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। ফলে দিনের পর দিন টিম ইন্ডিয়ায় উপেক্ষিত থাকায় এবার ইংল্যান্ডে খেলতে চলে যাচ্ছেন এই ভারতীয় তারকা। জানা গিয়েছে, এবার ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে কাপে খেলতে দেখা যাবে তাঁকে।

ইংল্যান্ডের মাটিতে কম্পন ধরাবেন কুলদীপ!

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহ ভারতীয় দল থেকে বাদ পড়ায় অনেকেই আশা করেছিলেন শেষ ওয়ানডেতে অন্তত সুযোগ হবে কুলদীপের। কিন্তু তেমনটা হয়নি। সেই আসরেও ভারতীয় তারকাকে উপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। এদিকে জিম্বাবুয়ে সিরিজেও ডাক পাননি তিনি। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে ইংল্যান্ডে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুলদীপ।

এদিকে ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব ইয়র্কশায়ার ঘোষণা করে দিয়েছে, ভারতের প্রাক্তন স্পিনার এবার থেকে তাঁদের ক্লাবের হয়ে খেলবেন। জানা যাচ্ছে, আসন্ন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে কাপে এই ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলবেন কুলদীপ। এছাড়াও এই একই দলের হয়েই চারটি কাউন্টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে অংশ নেবেন কুলদীপ। অর্থাৎ ইয়র্কশায়ারের হয়ে সব মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলবেন ভারতীয় তারকা।

অবশ্যই পড়ুন: “চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারি” অভিষেককে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

প্রসঙ্গত, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্তমানে স্পিন বোলিং অলরাউন্ডারদের বিশেষ গুরুত্ব দিচ্ছে। সঙ্গে দুজন করে পেসার রাখছে তারা। আর ঠিক সেই কারণেই টিম ইন্ডিয়ায় অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দররা জায়গা পেলেও সুযোগ পাচ্ছেন না কুলদীপ যাদব। এও শোনা যাচ্ছে, প্রধান কোচ গৌতম গম্ভীর দলের আট নম্বর পজিশনেও একজন এমন প্লেয়ার খুঁজছেন যিনি বোলিং করার পাশাপাশি ব্যাট হাতেও দক্ষ।

Click here to Read More
Previous Article
“চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারি” অভিষেককে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Next Article
হাইরোডে বন্ধ টোটো-অটো চলাচল, জেলা শাসকের কাছে গেল নোটিশ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment