indiahood
indiahood

“ছাত্র-ছাত্রীদের মারছেন, লজ্জা করে না?” এবার CJP আন্দোলন নিয়ে বিস্ফোরক অরিজিৎ সিং

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: যেখানে দেশের বড় বড় সেলিব্রেটিরা চুপ, সেখানে এবার মেরুদন্ড সোজা রাখলেন বাংলার তথা বিশ্বের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। ছাত্রদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে চরম কটাক্ষ করলেন গায়ক। যদিও অন্যায় অবিচারের বিরুদ্ধে অরিজিৎ সিং-র মুখ খোলা যে সুদূরপ্রসারী ইঙ্গিত দিচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই এমন কিছু দাবি করলেন তিনি। ছাত্র-ছাত্রীদের উপর লাঠিচার্জের ঘটনার বিরোধীতা থেকে শুরু করে নেতা-মন্ত্রীদের সরাসরি হুমকি দিলেন এবার অরিজিৎ।

কী বললেন অরিজিৎ সিং?

এদিন সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অরিজিৎ সিং লেখেন, “এবার তো আপনারা এখানে ছাত্র-ছাত্রীদেরকে মারধর করা শুরু করেছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না? হ্যালো নেতা, হ্যালো মন্ত্রী? কী খবর ভাই? আপনারা কি নিজেকে ঈশ্বর বলে মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।” গায়কের এহেন মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল হৈচৈ পড়ে গিয়েছে। বিশেষ করে গতকাল দিল্লিতে তরুণ প্রজন্মের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে যে ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন অরিজিৎ সিং তা বলার অপেক্ষা রাখে না।

পাশাপাশি অরিজিৎ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইমেইল উল্লেখ করে লেখেন, “আপনারা মতামত জানিয়ে এখানে মেইল পাঠান, এবং আমাদের অধিকারগুলিকে দাবি করুন। আমরা সব সময় শিক্ষা মন্ত্রণালয়ে লিখতে পারি। মনে রাখবেন, পরিবর্তনে একমাত্র ধ্রুব বিষয়।”

আরও পড়ুন: কম বেতন বলেই কি ISRO-র চাকরি ছেড়েছেন ৭০০ কর্মী? স্যালারি কত জানুন

প্রসঙ্গত, এই প্রথমবার নয়, গত বেশ কয়েকদিন ধরে সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছেন অরিজিৎ সিং। পাঁচদিন আগে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, “সোনম ওয়াংচুক স্যার, আপনাকে অনেক শক্তি এবং আপনার জন্য ভালোবাসা রইল।” বরাবরই তরুণ প্রজন্মের পাশে এসে দাঁড়ান গায়ক। আর ভারতবর্ষে তাঁর গান পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তিনি এই মন্তব্য করাতেই অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, অরিজিৎ সিং একজন শুধু শিল্পী নন, তিনি সমাজের সচেতন নাগরিক। আর তরুণদের প্রকৃত কণ্ঠস্বর। এখন দেখার, অরিজিৎ এর এই মন্তব্যের পর শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলে কিনা।

Click here to Read More
Previous Article
জৌলুসহীন শহিদ দিবস! মমতার পাশে নেই কোনও টলি তারকা
Next Article
কম বেতন বলেই কি ISRO-র চাকরি ছেড়েছেন ৭০০ কর্মী? স্যালারি কত জানুন

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment