indiahood
indiahood

ছোটাছুটির দিন শেষ! আবাস যোজনার টাকা পেতে এভাবে নিজেই করে নিন সেলফ সার্ভে

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর সরকারি অফিসের দরজায় দরজায় ঘুরতে হবে না। এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সুবিধা পেতে সেলফ সার্ভে (PMAY Self Survey)করতে পারবেন উপভোক্তারা। নিজের স্মার্টফোন থেকেই করা যাবে এই সার্ভে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে সবচেয়ে বেশি সেলফ সার্ভে হয়েছে মালদহে। তবে যদি গোটা রাজ্যের হিসেব করা হয় সেক্ষেত্রে আজ পর্যন্ত মোট সেলফ সার্ভে হয়েছে প্রায় 2 লাখ 36 হাজার।

কারা করতে পারবেন সেলফ সার্ভে?

প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পেতে নিজের স্মার্টফোনের মাধ্যমে সেলফ সার্ভে করে নিতে পারবেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন, ঠিক কারা এই কাজ করতে পারবেন? এক কথায়, যাঁদের পাকা বাড়ি নেই অর্থাৎ যোগ্য ব্যক্তিরাই নিজেদের স্মার্টফোন থেকে সেলফ সার্ভে করে নিতে পারবেন। রাজ্য সরকারের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে, যদি কোনও ব্যক্তি নিজে থেকে এই সার্ভে করতে না পারেন সে ক্ষেত্রে তিনি তাঁর প্রতিবেশী বা আত্মীয় স্বজনের সাহায্য নিতে পারেন।

জানা গিয়েছে, আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে এই সমীক্ষা। তার আগেই তড়িঘড়ি সেলফ সার্ভের কাজ সম্পন্ন করছেন রাজ্যবাসী। যাঁদের মাথার উপর ছাদ নেই অর্থাৎ পাকা বাড়ি নেই এবং ইতিমধ্যেই সেলফ সার্ভে সম্পন্ন করেছেন গোটা রাজ্যে এমন মানুষের সংখ্যা আজ পর্যন্ত 2 লাখ 35 হাজার 955। এই সার্ভের সংখ্যা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হলেও কালিম্পং এ সবচেয়ে কম সেলফ সার্ভে হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সেলফ সার্ভের নিরিখে এগিয়ে থাকা প্রথম দশ জেলার তালিকায় রয়েছে মালদহ (55,632টি), জলপাইগুড়ি (46,366টি), কোচবিহার (25,874), উত্তর দিনাজপুর (17,208), নদীয়া (12,472), মুর্শিদাবাদ (10,881), পশ্চিম মেদিনীপুর (10,867), দক্ষিণ 24 পরগনা (10,407), আলিপুরদুয়ার (8,468)  এবং পূর্ব মেদিনীপুর (5,914)।

অবশ্যই পড়ুন: মেয়ের বিয়েতে খরচ ১০০ কোটি, দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি, কে এই টুলু মণ্ডল?

প্রসঙ্গত, সেলফ সার্ভে করার জন্য নিজেদের স্মার্টফোনে দুটি অ্যাপ ইন্সটল করে নিতে হবে। আবাস প্লাস 2024 ও আধার ফেস আরডি এর মধ্যে প্রথমে আবাস প্লাস 2024 অ্যাপটি খুলে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ওই অ্যাপেই আবেদনকারী নিজের এবং পরিবারের সদস্যদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, নথিপত্র এবং জব কার্ড সংক্রান্ত তথ্য দেবেন।

এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে অ্যাপ যা যা চাইবে সমস্ত তথ্য পূরণ করে নিজের কাচা বাড়ির ছবি আপলোড করার সাথে সাথে যেখানে বাড়ি করতে চাইছেন সেই জায়গার ছবি আপলোড করে সমস্ত প্রক্রিয়া শেষ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই হয়ে যাবে কাজ। তবে সেলফ সার্ভের সাথে সাথে সরকারি অফিসের মাধ্যমেও এই কাজ করতে পারবেন সাধারণ নাগরিকরা।

Click here to Read More
Previous Article
বিজেপি বিধায়কের হস্তক্ষেপে প্র্যাকটিসে নামছেন সাঁতারু সায়নী দাস।
Next Article
‘মাত্রা ছাড়ালেন’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment