indiahood
indiahood

দীঘা ও কলকাতা রুটে মোট ৬টি নতুন বাস চালু করল SBSTC, মুখে হাসি যাত্রীদের

1 month ago

অনন্যা সরকার, মেদিনীপুর: দীর্ঘদিন ধরেই যাত্রীরা দাবি করছিলেন। রাজ্যে সরকারের পালাবদলের পর এবার বড় উদ্যাগ নিয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। মেদিনীপুর – কলকাতা এবং মেদিনীপুর – দীঘা রুটে চালু করা হয়েছে অতিরিক্ত বাস পরিষেবা (Bus Service)। রবিবার ( ৬ জুলাই) মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এই বাসগুলির উদ্বোধন করা হয়েছে। ওই দুই রুটের দীর্ঘদিন ধরেই যাত্রীদের চাপ বাড়ছিল, সেই তুলনায় বাসের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। এদিন মেদিনীপুর ডিপোর উদ্যোগে মেদিনীপুর-কলকাতা ও মেদিনীপুর-দীঘা রুটে মোট ছয়টি বাস পরিষেবার চালু হল। 

ছয়টি নতুন সরকারি বাস চালু হল মেদিনীপুরে

রবিবার মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে নতুন বাস পরিষেবার উদ্বোধন করেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  এসবিএসটিসি-র চেয়ারম্যান মারুফ হামাল, ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার ঘোষ, রিজওনাল ট্রান্সপোর্ট অফিসার (RTO) সন্দীপ সাহা সহ পরিবহন সংস্থার অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। ছয়টি নতুন বাসের মধ্যে মেদিনীপুর-দিঘা রুটে দুটি বাস এবং মেদিনীপুর থেকে কলকাতাগামী চারটি বাস চালু করা হয়েছে। 

বিধায়ক এদিন বলেন, মেদিনীপুর থেকে কলকাতা ও দিঘাগামী যাত্রীরা এই নতুন বাস পরিষেবার দ্বারা উপকৃত হবেন।  আর দ্রুত, সহজ ও আরামদায়কভাবে যাত্রা করতে পারবেন তারা। রোজকার ভিড় ও দীর্ঘক্ষণ ধরে অপেক্ষার সমস্যা অনেকটাই কমবে বলে আশা রেখেছেন তিনি। 

আরও পড়ুনঃ সাফল্যের পরেও চিন্তায় আর্জেন্টিনার কোচ, মিশর ম্যাচের আগেই বদলে যাবে মেসির দল!

এছাড়াও বিধায়ক ডা. শংকর কুমার গুছাইত জানিয়েছেন, আগামী দিনে যাত্রী পরিষেবাকে আরো উন্নত, আধুনিক ও পরিবেশবান্ধব করে তোলার জন্য ইলেকট্রিক বাস পরিষেবাও চালু করার পরিকল্পনা করা হচ্ছে। নতুন বাস পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর ও সংলগ্ন এলাকার সাধারণ যাত্রী থেকে পর্যটক সবাই খুব খুশি। নতুন সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের অধীনে গত জুন মাস থেকেই রাজ্যের মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাত্রা করতে পারছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন রুটে নতুন বাস পরিষেবা চালু হচ্ছে, যা হাসি ফুটিয়েছে আমজনতার মুখে। 

Click here to Read More
Previous Article
CRPF-পুলিশের গায়ে যারা হাত দিয়েছে তাদেরও ভুগতে হবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
‘১৪০ কোটির দেশ ভারত ইজরায়েলের বন্ধু’ আমেরিকার মন্তব্যে সাফ জবাব নেতানিয়াহুর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment