indiahood
indiahood

ডিম হামলার আশঙ্কা! হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসা হল লাহেক আলিকে

4 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে (Baruipur Case) এখনও ক্ষুব্ধ স্থানীয়রা, এদিকে বিনা দোষে ইন্দ্রজিৎ মণ্ডলকে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ঘিরেও সরগরম এলাকা। এবার সেই ঘটনায় অশান্তিতে উস্কানি, প্ররোচনা এবং সরকারি সম্পত্তি ধ্বংস করার অভিযোগে গ্রেফতার করা হল সিপিএম নেতা লাহেক আলিকে (Lahek Ali)। রবিবার রাতে বারুইপুরের খোদারবাজার এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। এদিকে আজ আদালতে তাঁকে নিয়ে যাওয়া হলে অন্যরূপে দেখা গেল তাঁকে, মাথায় পড়ানো হয়েছে হেলমেট। প্রশ্ন উঠছে তবে কি ডিম-হামলার ‘ভয়ে’ হেলমেট পড়ানো হল তাঁকে?

হেলমেট পরে আদালতে হাজির লাহেক আলি

সূত্রের খবর, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ, সোমবার বারুইপুর আদালতে নিয়ে যাওয়ার কথা সিপিএম নেতা লাহেক আলির। সেই কারণে পুলিশ তাঁকে সময় মত প্রিজন ভ্যানে করে আদালত চত্বরে নিয়ে আসে। কিন্তু দেখা যায় ভ্যান থেকে নামার আগে লাহেক আলিকে হেলমেট পড়াচ্ছে পুলিশ। আর তাই দেখে সকলের ধারণা ডিম-হামলার ভয়েই কি হেলমেট পরানো হল তাঁকে? যদিও সেই নিয়ে কোনো উত্তর দেয়নি পুলিশ। তবে সাংবাদিকদের মুখোমুখি হতেই সিপিএম নেতা তাঁর গ্রেফতারি প্রসঙ্গে জানান, “সব মিথ্যে অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসা চলছে। এভাবে প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে।”

২০টি ধারায় মামলা রুজু

জানা গিয়েছে, বারুইপুরকাণ্ডে অশান্তিতে উস্কানি দেওয়ার অপরাধে ধৃত সিপিএম নেতা লাহেক আলির বিরুদ্ধে BNS- এর ২০টি ধারায় মামলা রুজু করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র, গণপিটুনিতে খুন, প্ররোচনা দেওয়া, দাঙ্গা, উস্কানি দেওয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনসাধারণের সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মচারীকে কাজে বাধা, তাঁদের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা, অবৈধ কাজ করা, রেলের সম্পত্তির ক্ষতি করা প্রভৃতি কারণে মামলা রুজু হয়েছে। আর তাই, গতকাল রবিবার, রাতে লাহেককে বারুইপুর পুলিশ গ্রেপ্তার করেছিল।

আরও পড়ুন: উস্কানির অভিযোগে বারুইপুর কাণ্ডে গ্রেফতার লাহেক আলি, নিঃশর্ত মুক্তি চাইল বামেরা

অশান্তির আশঙ্কায় সিপিএম নেতাকে রাতে নরেন্দ্রপুর থানায় এনে রেখেছিল পুলিশ আজ সেখান থেকেই নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর মহকুমা আদালতে। কিন্তু মাথায় হেলমেট পরা নিয়ে উঠছে শোরগোল। আসলে বিগত কয়েকদিনে দেখা গিয়েছিল যে ক্ষুব্ধতার বসে তৃণমূল নেতা মন্ত্রী এবং বিধায়কদের স্থানীয়রা ডিম ছুঁড়ে মারছে, এমনকি এই ডিম হামলা শুরুই হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। যদিও ডিম থেরাপি থেকে বাদ যাননি কুণাল ঘোষ, মহুয়া মৈত্র প্রমুখ।

Click here to Read More
Previous Article
আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগেই ইংল্যান্ডের ঘরে বাঁধল অশান্তি!
Next Article
পাওয়ার ব্লকের জন্য এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি দক্ষিণ পূর্ব রেলের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment