indiahood
indiahood

দিমিত্রিকেই ছেড়ে দিল মোহনবাগান, বিকল্প কে?

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় মোহনবাগান (Mohun Bagan Super Giant) জার্সিতে মাঠ কাঁপাতেন তিনি। গঙ্গাপাড়ের ক্লাবের হয়ে নিজের ক্ষমতা দেখানোর পর থেকেই মোহনবাগান সমর্থকদের মনে গেঁথে গিয়েছিল দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) নামটা। তাঁদের কাছে এক প্রকার ভগবান হয়ে গিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। এহেন একজন খেলোয়াড়কে মোহনবাগান যে ছেড়ে দিতে পারে সেটা মগজযন্ত্রে ছিল না ভক্তদের। তবে শেষ পর্যন্ত সেটা হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেই অজি ফুটবলারকে ছেড়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছে সবুজ মেরুন। তাতেই মন ভেঙেছে মোহনবাগান সমর্থকদের।

দিমিকে ছেড়ে দিল বাগান

অস্ট্রেলিয়া থেকে এসে মোহনবাগানের ছাদের তলায় সাফল্যের গন্ধ পেয়েছিলেন এই অজি ফুটবলার। এরপর মাঠে নেমে বাগানের হয়ে একাধিক বড় ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও একের পর এক গোল করে সমর্থকদের মন ভরিয়েছিলেন এই দাপুটে ফুটবলার। তাঁকেই এবার মোহনবাগান ছেড়ে চলে যেতে হল।

আসলে ফুটবলের নিয়মে খেলোয়াড় আসবে যাবে, তবে দিমির মতো একজনের চলে যাওয়া শহর কলকাতার ভক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। বাগানের আক্রমণ ভাগের অন্যতম প্রাণভোমরা ছিলেন দিমিত্রি। প্রতিপক্ষ প্লেয়ারদের রুখে দিয়ে মোহনবাগানকে সাফল্য পাইয়ে দিতে সব রকম চেষ্টা করতেন দিমি। তবে এবার তাঁকে খুঁজে নিতে হবে অন্য ক্লাব। মোহনবাগানও নতুন মুখের খোঁজ শুরু করে দিয়েছে। তবে বাগানে এই অজি ফুটবলারের বিকল্প কে হবেন তা এখনও জানা যায়নি।

অবশ্যই পড়ুন: তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল! টোকেন সিস্টেম শুরু করছে রেল

প্রসঙ্গত, 2022 সালে মোহনবাগানে যোগ দিয়েছিলেন দিমি। এরপর খুব অল্প সময়ের মধ্যেই দলটার আক্রমণ ভাগের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অবদান রাখেন একের পর এক ম্যাচে। দু বছরে ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ, IFA শিল্ড জিতেছে মোহনবাগান। আর সেই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দিমির।

Click here to Read More
Previous Article
সূর্যগ্রহণের পাশাপাশি উল্কাবৃষ্টি! হাজার হাজার বছর পর আগস্টে ঘটবে বিরল মহাজাগতিক কাণ্ড
Next Article
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment