indiahood
indiahood

দক্ষিণবঙ্গে দুর্যোগ কমলেও মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি, উত্তরেও সতর্কতা, আগামীকালের আবহাওয়া

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: কখনো মেঘলা তো কখনো রোদ, ভরা শ্রাবণ মাস হলেও চারিদিকে রীতিমত ভাদ্র মাসের আবহাওয়া। কিছুদিন আগেই সক্রিয় নিম্নচাপের কারণে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal) দফায় দফায় দু’এক পশলা বৃষ্টি (Rain) হয়েছিল। যার জেরে রাস্তায় জল জমে কম নাকানি চুবানি খেতে হয়নি নাগরিকদের। যদিও এখনও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বেশ কয়েক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তাই কোথাও বেরোনোর প্ল্যান থাকলে দেখে নিন আবহাওয়ার আপডেট।

হাওয়া অফিসের তরফের জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ দানা বেঁধেছিল, তা ধীরে ধীরে পশ্চিমে সরে গিয়েছে। ফলে বৃষ্টিও সার্বিক ভাবে কমেছে। তাই আপাতত কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার উপস্থিতির কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে ভ্যাপসা গরম ও অস্বস্তি চরমে উঠবে। যদিও কলকাতায় এখনও দফায় দফায় দু’এক পশলা বৃষ্টি হয়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সংকেত দিয়েছে হাওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

আরও পড়ুন: বাসে ফ্রি ভ্রমণে মহিলাদের জন্য বাধ্যতামূলক পিঙ্ক কার্ড, কীভাবে বানাবেন দেখে নিন

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল, রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে, আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত নতুন করে কোনও সতর্কতা নেই।

আরও পড়ুন: আজ থেকেই শুরু হল ইসকনের মিড ডে মিল, কী কী থাকছে মেনুতে?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে, শুধু তাই নয়, তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

Click here to Read More
Previous Article
বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা যোজনা? পোর্টাল খুলতেই মাথায় হাত! | Annapurna Yojana Stopped? | West Bengal
Next Article
‘মিড ডে মিলের কোনও রাঁধুনি কাজ হারাবেন না’, নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment