indiahood
indiahood

দমদমে গুলিতে ঝাঁঝরা ‘তৃণমূল আশ্রিত’ কুখ্যাত দুষ্কৃতী, কে এই রাজা দত্ত?

4 weeks ago

সৌভিক মুখার্জী, দমদম: বীভৎস খুন দমদমে। আজ ভোরে উত্তর ২৪ পরগনার দমদম (Dum Dum) পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খুন হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। একাধিক গুলিতে ঝাঁঝরা হয়েছে তাঁর শরীর, এমনটাই খবর। এলাকায় বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল কুখ্যাত এই দুষ্কৃতী। পুলিশের হট লিস্টে নাম ছিল তাঁর। তবে কীভাবে তাঁর মৃত্যু হল সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট তথ্য সামনে আসেনি।

দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী

সোমবার ভোরে উত্তর দমদম পৌরসভা এলাকার খলিসাকোটার একটি গ্যারেজের ধারে রাজ দত্তের দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু কারা তাঁকে খুন করল সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি বিরাটির বাসিন্দা ছিলেন এবং তাঁর আরও দুই সঙ্গী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

পুলিশের প্রাথমিকভাবে অনুমান, আজ ভোরের দিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বাইকে করে যাচ্ছিলেন রাজা দত্ত। সেখানেই বিরোধী গোষ্ঠীর মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে বচসা বাধে। রাজার কাছেও অস্ত্র ছিল। কিন্তু বিরোধী পক্ষের গুলিতে ঝাঁঝরা হয় এই কুখ্যাত দুষ্কৃতী। তাঁকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকেই গুলি করা হয়েছে বলে খবর। এমনকি ওই দুষ্কৃতীরা রাজার পূর্ব পরিচিত বলেই মনে করা হচ্ছে। গুলি চালানোর খবর পেয়েই দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল এবং তারাই রাজার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, এবং সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: হঠাৎ জ্ঞান হারান দুরন্ত গতিতে ছোটা বন্দে ভারতের লোকো পাইলট, তারপর যা হল….

কে এই রাজা দত্ত?

আসলে দমদম এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত এই রাজা দত্ত। এলাকার একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলেন তিনি। তৎকালীন সময়ে বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে এলাকার মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিলেন এই রাজা দত্ত, এবং একাধিক খুনের মামলার সঙ্গেও তিনি জড়িত। তবে সুমন নামের এক দুষ্কৃতীর পার্টি অফিস ভাঙচুর চালিয়েছিল এই ব্যক্তি। সেই ঘটনা থেকেই হয়তো এই ঝামেলার সূত্রপাত। সোমবার ভোরে রাজা দত্তকে তারাই বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি করেছে বলে খবর।

Click here to Read More
Previous Article
হঠাৎ জ্ঞান হারান দুরন্ত গতিতে ছোটা বন্দে ভারতের লোকো পাইলট, তারপর যা হল….
Next Article
লাগাতার হারের জের, চার বছর পর T20 তে শীর্ষস্থান হারাল ভারত

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment