indiahood
indiahood

দুর্গাপুর-আসানসোল মেট্রো নিয়ে বড় খবর, শুরু হল সমীক্ষার কাজ

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার (Government Of West Bengal) ক্ষমতায় আসতেই উন্নয়নের গতি বেড়েছে বাংলাজুড়ে। আগেই শোনা গিয়েছিল, আসানসোল-দুর্গাপুরের বুক চিড়ে ছুটবে মেট্রো (Durgapur Metro)। সেই লক্ষ্যেই শুরু হল সমীক্ষার কাজ। দুর্গাপুর-আসানসোল মেট্রো পথ নিয়ে এবার সমীক্ষা শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস। শোনা যাচ্ছে, প্রাথমিক পরীক্ষার পর তৈরি হবে ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট। আসলে মেট্রো সিটিগুলির সাথে সাথে বাংলার ছোট ছোট শহর গুলিকেও মেট্রোপথে জুড়তে চাইছে সরকার। আগেই বাজেটে সেই কথা জানিয়েছিল রাজ্য।

দুর্গাপুর-আসানসোল মেট্রোপথের কাজ শুরু হবে!

রাজ্যে পালা বদলের পর থেকে ডবল ইঞ্জিন সরকারের কামাল দেখছেন রাজ্যবাসী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই অভাবনীয় বাজেট পেশ করে রাজ্য সরকার। সেই বাজেটে একগুচ্ছ ঘোষণার পাশাপাশি রাজ্যের বিভিন্ন শহর গুলিকে মেট্রোপথে জোড়ার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিশেষ করে, দুর্গাপুর-আসানসোল রুটে মেট্রো চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

রাজ্য সরকারের সেই প্রতিশ্রুতির পরই আসানসোল-দুর্গাপুর শহরে মেট্রো চালানোর তোরজোর শুরু করেছে রেল। জানা যাচ্ছে, দুর্গাপুর এবং আসানসোলের মাটির উপর থেকে যাবে রেলপথ। সেই মতোই, চূড়ান্ত কাজ শুরুর আগে ওই অংশের সমীক্ষা করে নিচ্ছে রাইটস। যে অংশে মেট্রো লাইন বসবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তৈরি হবে DPR। তার ভিত্তিতেই একে একে মেট্রোর কাজে পা বাড়াবে রেল।

অবশ্যই পড়ুন: ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য কারা? সংসদে জানিয়ে দিল কেন্দ্র

প্রসঙ্গত, এর আগে বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যে চালু হতে পারে মেট্রো পরিষেবা। সেই মতোই ধাপে ধাপে যাবতীয় প্রয়োজনীয় কাজ সারবে রেল। শোনা যাচ্ছে দুর্গাপুর, আসানসোলের মতোই সেই অংশেও খুব শীঘ্রই সমীক্ষার কাজ শেষ করে DPR তৈরির কাজ শুরু হবে।

Click here to Read More
Previous Article
‘আর জোড়া লাগানো সম্ভব নয়!’
Next Article
রাজ্যে চালু শিক্ষকদের আপস বদলি, স্কুল সার্ভিস কমিশনের দফতরে শুনানি, কবে?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment