indiahood
indiahood

দুর্যোগের দোরগোড়ায় দক্ষিণবঙ্গ, ৭ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ সতর্ক থাকুন, কারণ এবার দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে আকাশ কাঁপানো ঝড় বৃষ্টি। এতদিন প্রকৃতির তাণ্ডব রূপ দেখেছিল উত্তরবঙ্গ, এবার পালা দক্ষিণবঙ্গের। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার থেকে আরও বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির (Weather Today) দাপট বাড়তে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কার্যকলাপ আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকেই চলবে আসল দাপট। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটের ওপর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে হাওড়া, হুগলী, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলতে পারে ঝড় বৃষ্টি।

বর্তমানে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা এখনও বজায় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থানকারী এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত একটি ট্রাফ বিস্তৃত রয়েছে যা দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, উত্তর মহারাষ্ট্র এবং গুজরাটের ওপর দিকে অবস্থান করছে। এদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে উথাল পাথাল হাওয়া বইতে পারে। ফলে আগামী ৩ জুলাই থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধই কড়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের মতে, আজ থেকে আগামী ৭ জুলাই অবধি উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আলিপুর মৌসম ভবন জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ জুলাই থেকে জেলায় জেলায় আবারও ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে বলে খবর।

Click here to Read More
Previous Article
কংসাবতীর বুকে লুকিয়ে রয়েছে সবুজ দ্বীপ, ঘুরে আসুন বর্ষায়
Next Article
গিগ ওয়ার্কারদের PF, ESI, দক্ষিণেশ্বর-কালীঘাট ট্রাম! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment