indiahood
indiahood

এবার আর্জেন্টিনাকে শাস্তি দিচ্ছে FIFA!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষমেষ আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। শোনা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপের মাঝে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনালের পর স্পেনের প্লেয়ারদের সাথে ঝামেলায় জড়িয়ে বিশৃংখল পরিস্থিতি তৈরি করার অপরাধে লিওনেল মেসিদের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ফিফা।

আর্জেন্টিনাকে কঠিন শাস্তি দিচ্ছে ফিফা?

এবছর ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে উদযাপনের সময় কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার একটি রাজনৈতিক ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেখানে লেখা ছিল,  ‘Malvinas son Argentinas’ অর্থাৎ ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা রয়েছে শুধু আর্জেন্টিনার। বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে এই দ্বীপ নিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে বিরোধ রয়েছে। ঠিক সে কারণেই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করেছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা।

এখানেই শেষ নয়, ওই রাজনৈতিক ব্যানার দেখানোর পাশাপাশি স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল শেষে প্রতিপক্ষের প্লেয়ারদের সাথে ঝামেলায় জড়িয়ে ছিলেন আর্জেন্টাইনরা। এক পর্বে তর্কাতর্কি থেকে তা পৌঁছে গিয়েছিল হাতাহাতিতে। এই সব নিয়েই এবার ফিফার কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা!

ফিফার শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল ম্যাচে বা ম্যাচের শেষে অর্থাৎ বিশ্বকাপের মাঝে কোনও ধরনের রাজনৈতিক বা অপ্রাসঙ্গিক বার্তা ছড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। এই ধরনের ঘটনার জন্য এর আগেও শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। এর আগে 2014 সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে এই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছিল ফিফা।

অবশ্যই পড়ুন: কোন বোলারকে ভয় পান বৈভব? সূর্যবংশীর উত্তর শুনে মাথায় হাত সকলের!

এবার শোনা যাচ্ছে, বিশ্বকাপে বিশৃংখল পরিস্থিতি তৈরি এবং রাজনৈতিক ব্যানার প্রদর্শনের কারণে ফিফা তাদের অভিযোগ পত্রে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ, বৈষম্যমূলক স্লোগান, নির্ধারিত সময়ের পর ম্যাচ শুরু, দলের প্লেয়ার এবং সমর্থকদের অগ্রহণযোগ্য বার্তা প্রদর্শন থেকে শুরু করে ম্যাচের প্রটোকল লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও পারদেসের মতো প্লেয়ারদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। মনে করা হচ্ছে, এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে শাস্তি দিতে পারে ফিফা। যদিও আর্জেন্টিনাকে নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

Click here to Read More
Previous Article
সাসপেন্ড হয়েই ফের ‘২০ জন গদ্দারের’ বিরুদ্ধে লোকসভায় সরব সাসপেন্ডেড সাংসদ কল্যাণ!
Next Article
ধর্ষণের পর পুড়িয়ে খুন, ধামাচাপা দেয় মমতার পুলিশ! ন্যায়ের দাবিতে মুখ্যমন্ত্রীর দরবারে পরিবার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment