indiahood
indiahood

এবার স্টেট হাইওয়েতেও টোল ট্যাক্স, নতুন নিয়ম বিহার সরকারের, ধার্য হল করও

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: যানবাহন নিয়ে জাতীয় সড়কে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার আরও বেশি গুনতে হতে পারে গাঁটের করি! সড়ক পথে যাতায়াত আরও ব্যায়বহুল হচ্ছে বলেই খবর। জানা গিয়েছে, এবার জাতীয় সড়কের মতো রাজ্যের হাইওয়েতেও টোল ট্যাক্স (Toll Tax) আরোপ করা হবে, এবং সেক্ষেত্রে গাড়ি থেকে শুরু করে জিপ, বাস কিংবা ট্রাক বা ট্রলার সহ সমস্ত যানবাহনের জন্য নতুন টোল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে।

টোল নিয়ে খারাপ খবর

আসলে সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে টোল ট্যাক্স বিধিমালা ২০২৬ অনুমোদন করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী, রাজ্যজুড়ে হাইওয়েগুলিতে চলাচলকারী যানবাহনকে এবার টোল ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে বিহার রাজ্যের হাইওয়ের দৈর্ঘ্য মোট ৩৬১৪ কিলোমিটার, যার মধ্যে ৩৬১৭ কিলোমিটার জুড়ে শুধুমাত্র দুই লেনের রাস্তা। আর বাকি ৪০ কিলোমিটার রাস্তা চার লেনের। কিন্তু যেহেতু রাস্তাগুলি এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি, তাই এগুলিতে নতুন টোল ট্যাক্সের হার কার্যকর করার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, রাজ্যের হাইওয়েতে হালকা মোটরযানের জন্য টোল হার প্রতি কিলোমিটারে ১.২৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে। ট্রাকের মতো ভারী যানবাহনের জন্য এই রেট নির্ধারণ করা হয়েছে ৬.৬৫ টাকা। এমনকি আরও ভারী যানবাহনের জন্য টোল ফি দিতে হবে প্রতি কিলোমিটারে ৮.১০ টাকা। ডিজিটাল মাধ্যম বা ফাস্টট্যাগের মাধ্যমেই পেমেন্ট করা যাবে। এমনকি একটি বার্ষিক পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী টোল ট্যাক্সের হারও পরিবর্তন করা হতে পারে। এমনকি যাদের কাছে ফাস্টট্যাগ থাকবে না, তাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সুবিধা করেছিলেন মেক্সিকোর! আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি

এই নিয়ম অনুযায়ী, বিহারের রাজ্যের হাইওয়েগুলিতে চলাচলকারী গাড়ি এবং জিপের মতো চার চাকার যানবাহনগুলিকে প্রতি ১০০ কিলোমিটারের জন্য গুনতে হবে ১২৫ টাকা করে টোল। একই দূরত্বের জন্য ট্রাক বা বাসের জন্য গুনতে হবে ৪২৫ টাকা টোল। আর একাধিক অ্যাক্সেল যুক্ত ভারী যানবাহনকে দিতে হবে ৮১০ টাকা। পাশাপাশি পিকআপ ট্রাক বা লোডিং টেম্পোর মতো ছোট বাণিজ্যিক যানবাহনগুলিকে প্রতি ১০০ কিলোমিটারের জন্য দিতে হবে ২০০ টাকা করে।

Click here to Read More
Previous Article
পড়ুয়াদের ওপর পড়ছে কুপ্রভাব! স্কুলের ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ ব্যান করল সরকার
Next Article
রাজ্যে শুধু চলবে সরকারি এসি বাস! তামিলনাডুর মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি আমজনতা

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment