indiahood
indiahood

এবার থেকে শেয়ার বিক্রি করলে দিতে হবে না TAX? জানাল সরকার

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বিক্রি করলে দিতে হবে না ট্যাক্স (Tax On Share) ? দীর্ঘমেয়াদী লাভ কর তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)? বিগত দিনগুলিতে বহুবার লং টার্ম বা দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে চাপানো কর তুলে নেওয়া নিয়ে ব্যাপক জল্পনা বেড়েছিল। শোনা গিয়েছিল, বিনিয়োগকারীর পোর্টফোলিওতে 12 মাসের বেশি সময় ধরে অর্থাৎ দীর্ঘ মেয়াদে সরকার যে কর চাপায় সেই কর এবার তুলে দেওয়া হবে! এবার তা নিয়েই উঠে এল বড় খবর।

দীর্ঘমেয়াদী কর তুলে দিচ্ছে সরকার?

কমবেশি অনেকেই জানেন, শেয়ারের উপর মূলত দুই ধরনের কর চাপানো হয়ে থাকে। একটি হলো দীর্ঘমেয়াদী কর। যা মূলত বিনিয়োগকারীর পোর্টফোলিওতে 12 মাসেরও বেশি সময়ের বিনিয়োগের ক্ষেত্রে বসানো হয় এবং পরবর্তীতে শেয়ার বিক্রি করার সময় মোট তহবিলের উপর প্রযোজ্য হয়ে থাকে। আরেকটি স্বল্প মেয়াদী মূলধন লাভ কর। এই কর মূলত 12 মাসের কম সময় অর্থাৎ স্বল্প মেয়াদে রাখা শেয়ারের উপর প্রযোজ্য।

বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় সরকার দীর্ঘমেয়াদী লাভ কর তুলে দিতে পারে। আর এটা হলে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে কোনও রকম ট্যাক্স দিতে হবে না বিনিয়োগকারীদের! তবে কেন্দ্রীয় সরকার সোমবার তালিকাভুক্ত শেয়ারের উপর LTCG কর বাতিলের সম্ভাবনা পুরোপুরি নাকোচ করে দিয়েছে। জানানো হয়েছে, খুচরো এবং দেশীয় বিনিয়োগকারীদের জন্য এই ধরনের কর বাতিলের কোনও প্রস্তাব রাখা হয়নি।

অবশ্যই পড়ুন: হরমুজের পর এবার কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলায় মৃত্যু হল ১ ভারতীয়র

লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, বিনিয়োগকারীদের মনোবল বাড়ানোর জন্য একাংশ এই ধরনের গুজব ছড়াচ্ছেন। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর তুলে দেওয়ার কোনও রকম পরিকল্পনা নেই। এক কথায়, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়ার রিপোর্টে যা দাবি করা হচ্ছে সেটা সম্পূর্ণ অসত্য।

Click here to Read More
Previous Article
ডিউটি টাইমে পুলিশের হাতে মোবাইল কানে হেডফোন দেখলেই কড়া পদক্ষেপ, নির্দেশিকা লালবাজারের
Next Article
বাঁধভাঙা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment