indiahood
indiahood

বাঁধভাঙা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

2 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) বিশাল রকমে পাল্টি খেল। সপ্তাহের শুরুতেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের তাণ্ডব শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গে জেলাগুলিতে।  বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। জায়গায় জায়গায় শুরু হয়েছে ভারী বৃষ্টির তাণ্ডব সেইসঙ্গে জল জমার পরিস্থিতি তো রয়েছেই। রীতিমতো বাঁধভাঙ্গা বৃষ্টিতে বানভাসী হয়ে গিয়েছে কলকাতা সহ বেশ কিছু জেলা ও অঞ্চল। আজ মঙ্গলবারও কিন্তু এই ছবির বদল হবে না। আজও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এমনিতেই আচমকাই আবহাওয়ার বদল ঘটেছে দক্ষিণবঙ্গে। মেঘ ভাঙ্গা বৃষ্টিতে কাহিল হয়ে গিয়েছে কলকাতা সহ একের পর এক জেলা। চলছে ভারী বৃষ্টির তান্ডব। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

বর্তমানে উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহারের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্ত  একই জায়গায় অবস্থান করছে। এছাড়া, উক্ত ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার হয়ে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করে  ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সঙ্গে মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গপসাগের দিকে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে আজ সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্ক। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কালিম্পঙ এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে কলকাতা সহ কিছু জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Click here to Read More
Previous Article
এবার থেকে শেয়ার বিক্রি করলে দিতে হবে না TAX? জানাল সরকার
Next Article
এক ট্রেনেই চিন সীমান্ত! উত্তরবঙ্গে জঙ্গলের বুক চিড়ে তৈরি হবে রেলপথ, অনুমোদন কেন্দ্রের

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment