indiahood
indiahood

ডিউটি টাইমে পুলিশের হাতে মোবাইল কানে হেডফোন দেখলেই কড়া পদক্ষেপ, নির্দেশিকা লালবাজারের

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: থানা চত্বরে হোক বা ট্রাফিক পুলিশের কিয়স্ক – অনেক পুলিশ আধিকারিকদের কর্তব্যরত অবস্থায় আকছার মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। এই চিত্র পাল্টানোর জন্য এবার কর্তব্যরত পুলিশ কর্মীদের মোবাইল ফোন এবং হেডফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশের (Kolkata  Police) সদর দফতর। লালবাজার প্রত্যেকটি থানা, ডিভিশন ও ট্রাফিক গার্ডের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে। জনগণকে সুরক্ষা দিতে ও ট্রাফিক নিয়ম কার্যকর করার ক্ষেত্রে যাতে কোনো পুলিশকর্মী অমনোযোগী হয়ে না পড়েন, সেই দিকটি বিচার করেই এবার এই কড়া নিয়ম চালু করা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

পুলিশদের ফোন ব্যবহার করায় নিষেধাজ্ঞা জারি

শনিবার লালবাজারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে, কলকাতা পুলিশের যে কোন ইউনিটের কর্মী তার ডিউটি চলাকালীন মোবাইল ফোন, হেডফোন, ইয়ারফোন জাতীয় কোন ধরনের ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারবেন না। নিয়ম না মারলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। 

আরও পড়ুন: মহিলাদের নিরাপত্তায় নতুন অভিযান লালবাজারের, ময়দানে নামল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

প্রসঙ্গত, কর্তব্যরত পুলিশকর্মীদের অত্যধিক মোবাইল ব্যবহার আগেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সদর দফতর। মোবাইল ব্যবহারে রাশ টানতে নির্দেশিকা জারি করেছিল লালবাজার। এবারের নির্দেশিকায় মোবাইলের সঙ্গে ইয়ারফোন, হেডফোনজাতীয় যন্ত্রগুলিও যুক্ত হয়েছে। 

আরও পড়ুন: এদের তালিকা থেকে বাদ দিচ্ছে সরকার, বীরভূমে ইতিমধ্যেই একাধিকের রেশন কার্ড ব্লক

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর পুলিশ বিভাগের খোলনলচে পাল্টানো হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে কমিটিও গঠন করা হয়েছে। এখন পুলিশ কর্মীদের শৃঙ্খলাপরায়ণতার ওপর জোর দিচ্ছে লালবাজার। যে পুলিশকর্মীরা নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে কঠিন বিভাগীয় তদন্ত ও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের সদর দফতরের নির্দেশিকায়।

Click here to Read More
Previous Article
আজকের সেরা ১০ খবর (২০ জুলাই)
Next Article
এবার থেকে শেয়ার বিক্রি করলে দিতে হবে না TAX? জানাল সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment