indiahood
indiahood

“পরিশ্রমই তোমায় আলাদা করেছে” রাহানে অবসর নিতেই আবেগপ্রবণ পোস্ট রোহিতের

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতীয় দলের এক সময়কার অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। নিজের ক্রিকেট জীবনে টিম ইন্ডিয়ার হয়ে একাধিক ম্যাচে ছাপ রেখেছেন এই খেলোয়াড়।  অবসরের খবর প্রকাশ্যে আসতেই একে একে রাহানেকে নিয়ে মুখ খুলছেন প্রাক্তন সতীর্থরা। সেই তালিকায় নাম উঠেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মারও (Rohit Sharma)। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে প্রাক্তন সতীর্থ রাহানেকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করছেন রোহিত। ঠিক কী লিখলেন হিটম্যান?

অজিঙ্কা রাহানেকে নিয়ে কী বললেন রোহিত?

বৃহস্পতিবার, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এক প্রকার কাঁদতে কাঁদতে নিজের অবসরের কথা জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রাহানে। বলে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট সহ ক্রিকেটের কোনও সংস্করণেই আর খেলবেন না রাহানে। আর সেই খবর প্রকাশ্যে আসার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

নিজের এক্স হ্যান্ডেলে রোহিত লিখেছেন, “আমরা বহু বছর ধরে একসাথে ড্রেসিংরুম ভাগ করেছি। আমি জানি তুমি যা অর্জন করেছ তার পিছনে কতটা পরিশ্রম আছে তোমার। ক্রিকেটের প্রতি নিষ্ঠা এবং পেশাদারিত্ব অন্যদের থেকে তোমাকে আলাদা করে। ক্রিকেটে দুর্দান্ত এবং চমৎকার একটা কেরিয়ারের জন্য তোমায় অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।”

অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কা সফরেই শেষ সুযোগ, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ ক্রিকেটার!

রাহানের অবসর নিয়ে নীরবতা ভেঙেছেন বিরাট কোহলিও। ইতিমধ্যেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কোহলি লিখেছেন, “জিঙ্কস, এমন একটা চমৎকার কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তুমি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছ। তোমার এই যাত্রার জন্য গর্বিত হওয়া উচিত। তুমি সবচেয়ে নির্ভরযোগ্য স্লিপ ফিল্ডার এবং আমার সবচেয়ে পছন্দের টেস্ট ব্যাটিং পার্টনার। আমি সব সময় তোমার সাফল্য কামনা করি। ঈশ্বর তোমার মঙ্গল করুক।”

Click here to Read More
Previous Article
জলপথে পাকিস্তান, চিনকে রুখতে জার্মানির সাথে ৯০ হাজার কোটির চুক্তি ভারতের!
Next Article
এই শর্তগুলি না পূরণ করলে পাবেন না রেশন, যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment