indiahood
indiahood

“এই উপকার ভুলব না” ভারতকে একসাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাল চিন

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতকে ধন্যবাদ জানাল চিন (China On India)। এ দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতীত স্মরণ করলো ড্রাগনের দেশ(China)। আসলে গতবছর কেরালার কাছে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময়, জাহাজটিতে থাকা 12 জন চিনা নাবিককে তৎপরতার সাথে উদ্ধার করেছিল ভারতীয় সামরিক বাহিনী। আর সেই ঘটনাকে স্মরণ করে মহানুভবতার জন্য ভারতকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন চিনের প্রতিরক্ষা অ্যাটাচে রিয়ার অ্যাডমিরাল ইউ জিয়ান

“ভারতের উপকার কোনও দিন ভুলব না”

কেরালার কাছে পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার পর চিনা নাবিকদের দ্রুত উদ্ধার করার ঘটনায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ড্রাগন। মঙ্গলবার, চিনা পিপলস লিবারেশন আর্মির 99 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়ে চিনের প্রতিরক্ষা অ্যাটাচে রিয়ার অ্যাডমিরাল ইউ জিয়ান ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউ জিয়ান একেবারে খোলাখুলি বলেন, “চিনা সেনাদের বাঁচাতে ভারত সরকারের এই সাহায্য বেইজিং কোনও দিনও ভুলবে না।” এদিন চিনা প্রতিরক্ষা অ্যাটাচে রিয়ার অ্যাডমিরাল আরও বললেন, “ভারত এবং চিন উভয় দেশই একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী।  দুই দেশের সরকারই চেষ্টা করছে একে অপরের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে। দুই দেশ এখন অত্যন্ত স্পর্শকাতর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আশা করব আগামীতে শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে দুই দেশ আরও কাছাকাছি আসবে।”

অবশ্যই পড়ুন: ইচ্ছে করেই স্পেনের বিরুদ্ধে খারাপ খেলেছেন মেসিরা? জানাল আর্জেন্টিনা

প্রসঙ্গত, একেবারে প্রথম থেকেই ভারত এবং চিনের মধ্যেকার সম্পর্কে খানিকটা মন কষাকষি রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয়কে সামনে রেখে কাছাকাছি এসেছে বেইজিং এবং নয়া দিল্লি, ঠিক সেই পর্বে চিনের তরফে ভারতের এমন প্রশংসা এবং ভারতের প্রতি ড্রাগনের কৃতজ্ঞতা জ্ঞাপন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Click here to Read More
Previous Article
আটক বিক্ষোভকারীদের মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে আটকালেন তরুণী
Next Article
দক্ষিণবঙ্গে এখনই কাটবে না দুর্যোগ, ৬ জেলায় হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment