indiahood
indiahood

একদিনে ৭ সোনা, কমনওয়েলথ গেমসে ইতিহাস তৈরি করলেন ভারতীয় বক্সাররা

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games) ইতিহাস তৈরি করল ভারত। শুধুমাত্র শনিবার, একদিনেই 10টি পদক ঘরে তুলল বক্সাররা। আসলে গতকাল শেষ দিনের লড়াই শুরু হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল ভারতের ঘরে আসতে চলেছে দশটি পদক। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এদিন ভারতের প্রতিভারা 10 পদকের মধ্যে সোনার পদক জিতেছেন সাতটি। বাকি তিনটি রুপোর। সব মিলিয়ে বলাই যায়, আজ পর্যন্ত যে কাজ কেউ করে দেখাতে পারেনি সেটাই এক দিনে করে দেখালেন ভারতের বক্সাররা

একদিনে 7টি সোনার পদক ঘরে আনলেন বক্সাররা

শনিবার, কমনওয়েলথ গেমসে বক্সিং এর ইতিহাসে সবচেয়ে সফল দেশ হিসেবে যাত্রা শেষ করেছে ভারত। একদিনেই ভারতের ঘরে উঠলো 10টি পদক। এই নজির কমনওয়েলথ গেমসের বক্সিং ইতিহাসে অন্তত প্রথম। আর এই সাফল্যের দৌলতে 2030 সালে আহমেদাবাদে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমস নিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বাড়ল ভারতীয়দের।

বলাই বাহুল্য, 51 কেজির বিভাগে গতকাল মেয়েদের মধ্যে সোনা জিতেছেন সাক্ষী চৌধুরী, প্রীতি পাওয়ার, জ্যাসমিন ল্যাম্বোরিয়া ও লাভলিনা বরগোহাঁই। সোনা জিতেছেন প্রিয়া মানহাসও। অন্যদিকে পুরুষ বিভাগে ভারতীয়দের মধ্যে সোনা জিতেছেন বক্সার সিওয়াচ ও অঙ্কুশ পাঙ্গাল। এক কথায়, মহিলা বক্সার লাভলিনা ও পুরুষ বক্সার যদুমণি সিং ছাড়া ভারতের প্রত্যেকেই ফাইনালে জিতেছেন।

অবশ্যই পড়ুন: অবসরের পর BCCI-র থেকে কত টাকা করে পেনশন পাবেন অজিঙ্কা রাহানে?

প্রসঙ্গত, বক্সিং সহ অন্যান্য ক্রীড়াক্ষেত্র মিলিয়ে শনিবার পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছিল 39 এ। যার মধ্যে সোনার পদক ছিল 13টি, রুপোর পদক ছিল 17টি এবং ব্রোঞ্জের পদক ছিল 9টি। তবে বর্তমানে পদকের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের কাছে 65টি সোনার মেডেল সহ 158টি পদক রয়েছে। এছাড়াও যথাক্রমে 108 ও 59টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং কানাডা।

Click here to Read More
Previous Article
হামিদের গ্রেফতারের পরই বাংলায় তৈরি হচ্ছে অ্যান্টি টেরর স্কোয়াড, চলবে বিশেষ অভিযান
Next Article
হালাল মাংস খাইয়ে এবার ভুল স্বীকার করল মাদার্স হাট, চাপে পড়ে মেনু কার্ড বদলাল কর্তৃপক্ষ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment