indiahood
indiahood

‘এটি লেডিস কামরা’- এই কথাতেই ক্ষিপ্ত! চলন্ত বালি-হাওড়া লোকাল থেকে ফেলে দেওয়া হল মহিলাকে

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: হাড় হিম করা ঘটনা ঘটল চলন্ত ট্রেনে! জোর করে মহিলা কামরায় (Ladies Coach Argument) উঠে পড়েছিলেন এক ব্যক্তি। আর তাঁকে ট্রেন থেকে নামতে বলেন এক মহিলা যাত্রী। আর সেই সামান্য কথা কাটাকাটির জেরে কোপের মুখে পড়লেন ওই মহিলা। চলন্ত ট্রেন থেকে সটান ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ওই ব্যক্তির বিরুদ্ধে। চরম শোরগোল শুরু হয়ে গেল ট্রেনের মধ্যে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার, বালি থেকে ৮:২৫ হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনে ঘটেছিল ভয়ংকর ঘটনা। একটি লোক এই ট্রেনের লেডিস কামরায় উঠে পড়েছিল। এদিকে পরের স্টেশনে নামবে বলে ট্রেনের দরজায় একটি মেয়ে দাঁড়িয়েছিল। সেই সময় ওই মেয়েটি লোকটিকে বলেছিল, “এটি লেডিস কামরা আপনি পরের স্টপেজে নেমে যান।” আর তাতেই লোকটি রেগে গিয়ে শুরু করে দেয় কথা কাটাকাটি এবং মেয়েটিকেও চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেয়। এই ঘটনা দেখে ট্রেনের কামড়ায় থাকা বাকি লোকেরা অবাক হয়ে যায় এবং আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। তবে শেষ পর্যন্ত অভিযুক্তকে ধরা হয়েছে কিনা সেই বিষয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি।

রাগের বশে ছুরির কোপ যাত্রীকে

রাগের বশে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার এই ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছিল। কিছুদিন আগেই মুম্বইতে চার্চগেট-নালাসোপারা ট্রেনে এক সহযাত্রী ময়ঙ্ক লোহারকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রোশন সুবর্ণ নামে এক যুবক। অভিযোগ ছিল, বৃষ্টির জল ছিটে আসায় ট্রেনের দরজা বন্ধ করতে বলেছিলেন ময়ঙ্ক, কিন্তু সেই কথা সহ্য করতে পারেননি রোশন সুবর্ণ। একের পর এক ছুরির কোপ বসিয়েছিলেন তিনি। এখন দেখার বালির এই ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ নেন কিনা।

আরও পড়ুন: মহিলাদের নিরাপত্তায় নতুন অভিযান লালবাজারের, ময়দানে নামল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

অন্যদিকে, চলন্ত ট্রেনে মহিলাদের সঙ্গে অশালীন কাজ করার অভিযোগে যুবককে চরম শিক্ষা দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছেমহারাষ্ট্রের একটি ট্রেনে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, যাত্রীতে ঠাসা ট্রেনের কামরায় ওই মহিলা অভিযুক্ত ব্যক্তির মুখে মেকআপ ও লিপস্টিক মাখিয়ে দিচ্ছেন, আর তার হাতে পরিয়ে দিচ্ছেন চুড়ি। অন্যদিকে মাথা নিচু করে প্রতিবাদের শাস্তি মাথা পেতে নিতে দেখা যাচ্ছিল তাঁকে।

Click here to Read More
Previous Article
মহিলাদের নিরাপত্তায় নতুন অভিযান লালবাজারের, ময়দানে নামল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’
Next Article
দুনিয়ে এগোচ্ছে, পিছচ্ছে পাকিস্তান! ড্রোনের যুগে সাইকেল অ্যাম্বুলেন্স চালু করাচিতে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment