indiahood
indiahood

ফের ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ, ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

10 hours ago

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে নিম্নচাপের কালো মেঘ সরে গিয়েছে বাংলার আকাশ থেকে। দীর্ঘ বেশ কয়েকদিন পর রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে এই আবহাওয়া দেখে বেশি চমক খাবেন না। কারণ এখনই বৃষ্টির ইতি হচ্ছে না। নিম্নচাপ সরেছে তো কী, মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ বৃহস্পতিবারও বাংলার অধিকাংশ জেলায় ধেয়ে আসছে তুফানি বৃষ্টি। অবশ্য কিছু জেলায় হালকা তো কিছু জায়গায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য আজ থেকে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। প্রশ্ন উঠছে, আজও কি ভারী বৃষ্টি হবে নাকি মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গে আকাশ? আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলী এবং ঝাড়গ্রাম জেলায়।

নিম্নচাপ সরলেও মৌসুমি অক্ষরেখার প্রভাব বিরাজ করছে। মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, কারনাল, হারদই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত গভীর নিম্নচাপের কেন্দ্র, দিঘা এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও এবার ভারী বৃষ্টির দাপট শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,কোচবিহার, দার্জিলিং,মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার আবহাওয়া সম্পর্কে বললে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিকে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতে।

Click here to Read More
Previous Article
শুরুতেই বেতন ৩৫,৪০০! ভারতীয় রেলে ৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ
Next Article
দিঘায় লোকাল ট্রেনে পাথর ছুঁড়ে ভিডিও, রেলের পদক্ষেপের ভয়ে চাইল ক্ষমা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment