indiahood
indiahood

নিম্নচাপ সরলেও বৃষ্টির হাত থেকে রেহাই নয়! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় রাস্তায় জল জমে গিয়েছে, যার ফলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে এলাকাবাসীদের। তবে বর্তমানে সেই নিম্নচাপ সরে যাওয়ায় অবশেষে স্বস্তি ফিরে পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। সকাল থেকে রোদের দেখা মিলেছে সর্বত্র। তবে এখনই পুরোপুরি কমছে না বৃষ্টি, আগামীকাল (Weather Tomorrow), বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আগামীকাল বৃহস্পতিবার, সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। রোদের ঝলকও বেশ থাকবে, তবে মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, আর এতেই হয়ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে।ও পারে একাধিক জায়গায়, তবে চিন্তা নেই এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কারণ হাওয়া অফিস বলছে, বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারের উপর নিম্নচাপটি অবস্থান করছে। অর্থাৎ বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে গিয়েছে। একনজরে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের বাকি জেলায় কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

নিম্নচাপ অন্য রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টির দাপট এখনি কমছে না। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কম বেশি হালকা বৃষ্টির দাপট দেখা যাবে জেলায় জেলায়। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষটি ফিরোজপুর, কার্নাল, হারদোই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বিহার ও দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশের ওপর অবস্থিত নিম্নচাপের কেন্দ্রস্থল এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে, তাই এখন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

লাল সতর্কবার্তা জারি কোন কোন জেলায়?

যেহেতু এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে কিন্তু নিম্নচাপ সরে গিয়েছে তাই আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আপাতত কোনো জেলায় লাল সতর্কতা নেই।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি। পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: বাংলার আবাস যোজনায় ডাবল যাচাই, খতিয়ে দেখা হবে ৩০ লক্ষ আবেদন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ওপরের দিকের জেলাগুলিতে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

Click here to Read More
Previous Article
গেম খেলতে গিয়ে ভাঙল ঘর! ১৯ বছরের ছেলের জন্য বাড়ি ছাড়া তিন বধূ! | West Bengal | Nadia | Online Game
Next Article
শ্রীনগরে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মার্কিন রাষ্ট্রদূত গোরের

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment