indiahood
indiahood

নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ ৭ জেলায়, আজকের আবহাওয়া

1 hour ago

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে কিছুটা স্বস্তি। অনেকটাই শক্তি ক্ষয় হল গভীর নিম্নচাপটির। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে (Weather Today), বর্তমানে ঝাড়খণ্ড এবং গঙ্গার পশ্চিমবঙ্গের সংলগ্ন উত্তর অংশের উপর নিম্নচাপটি অবস্থান করছে। আর সঙ্গে এটি বাংলা থেকে সরে অন্য রাজ্যে চলে যাবে বলে খবর। তা বলে যদি ভেবে থাকেন বাংলায় বৃষ্টির দাপট কমে যাবে, তাহলে সে গুড়ে বালি। কারণ আজ বুধবারও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, সর্বত্র ব্যাপক বৃষ্টি চলবে। আপনিও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি। অতিরিক্ত বৃষ্টির কারণে নদী, নালা ও জলাধার সংলগ্ন এলাকায় জলস্তর ইতিমধ্যে বেড়ে গিয়েছে। এরকম টানা বৃষ্টির দাপট থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। আজকের আবহাওয়া সম্পর্কে বললে, বুধবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া সম্পর্কে বললে, নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং ক্রমশ দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। একটানা ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ধস নেমেছে। সেইসঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে পাহাড়ি এলাকাগুলি। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সেইসঙ্গে বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি চলবে বাদবাকি জেলাগুলিতেও।

Click here to Read More
Previous Article
মধ্যবিত্তদের বাজেটের মধ্যে দাম, বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই SUV 
Next Article
কলকাতার হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, শিশু সহ ৯ জনের মৃত্যুর আশঙ্কা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment