indiahood
indiahood

ফিফা বিশ্বকাপে গোল করেছেন, এবার ক্রিকেটেও ইতিহাস গড়লেন সেই প্লেয়ার

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট এবং ফুটবল (Football) একসাথে খেলেন এমন উদাহরণ খুব একটা চোখে পড়ে না। তাই তো অস্ট্রেলিয়ার এলিস পেরি (Ellyse Perry) এক এবং অদ্বিতীয় খেলোয়াড় যিনি ফিফা ফুটবল বিশ্বকাপে গোল করার পাশাপাশি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন। ফুটবল এবং ক্রিকেট দুই বিশ্বকাপেই নিজ দেশ অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই মহিলা তারকা। বিষয়টা ভাবলেও কেমন যেন অবাক লাগে! একজন মহিলা সে কিনা ফুটবল এবং ক্রিকেট দুই ক্ষেত্রেই সেরা! এবার সেই এলিস ক্রিকেটে গড়লেন এক বিরাট কীর্তি।

ফুটবলের পর এবার ক্রিকেটেও ইতিহাস তৈরি করলেন এলিস

মহিলা এবং পুরুষ উভয় আইসিসি টুর্নামেন্ট মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ সফল প্লেয়ার এবং সর্বাধিক আইসিসি টুর্নামেন্ট জেতার নজির গড়েছেন এলিস। ইংল্যান্ডকে হারিয়ে এবছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে সপ্তম বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ক্রিকেটের এই সুপার পাওয়ার দেশ। বলাই বাহুল্য, অস্ট্রেলিয়ার সাতটি বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছেন এলিস। অর্থাৎ 7টি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অস্ট্রেলিয়াকে সঙ্গ দিয়েছেন তিনি।

শুধু তাই নয় দুটি ওয়ানডে বিশ্বকাপেও জায়গা পেয়েছিলেন এই এলিস। আর সেই সূত্র ধরেই মহিলা এবং পুরুষ উভয় ক্রিকেট মিলিয়ে সর্বাধিক বিশ্বকাপ বা আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী প্লেয়ার হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। এক কথায়, টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে মোট নয়টি বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম প্লেয়ার হয়ে উঠেছেন এলিস।

অবশ্যই পড়ুন: ‘ধর্ষণের বিচার হবেই, পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলা অতৃপ্ত আত্মাদেরও ভুগতে হবে’

ফিফা ফুটবল বিশ্বকাপে গোলও করেছেন এই প্লেয়ার

জানিয়ে রাখি, অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিস 2007 সালে প্রথমে একজন ফুটবলার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ার মহিলা দলের একজন ডিফেন্ডার হিসেবে খেলতেন। 2007 সালে এলিস পেরি অস্ট্রেলিয়ার হয়ে হংকং দলের বিরুদ্ধে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর 2011 সালের ফিফা ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে একটি গোলও করেন। জানিয়ে রাখা প্রয়োজন, 2007 থেকে 2012 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে তিনটি গোল করেছিলেন এলিস।

Click here to Read More
Previous Article
‘টিএমসি সরকার থাকলে শুধু আশাই দিত, টাকা দিত কেউ গ্রেফতার হতো না!’
Next Article
ডুরান্ড কাপের আগেই নিজেদের কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, মোহনবাগান

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment