indiahood
indiahood

‘For Further Verification’, ‘Approved’! অন্নপূর্ণা যোজনায় কোন স্ট্যাটাসের কী মানে?

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ২০ দিন পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অফিসিয়াল পোর্টাল অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি খোলা হয়েছে। তবে সেখানে বহু মহিলার আবেদন বাতিল দেখাচ্ছে। এমনকি কী কারণে আবেদন বাতিল করা হয়েছে তাও জানানো হয়েছে। পাশাপাশি বাতিল হওয়া মহিলারা পুনরায় আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই মুহূর্তে অনেকেই বুঝতে পারছেন না, কোন স্ট্যাটাসের মানে কী? অর্থাৎ, কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না।

একনজরে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস

গত ৩১ জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি বন্ধ করা হয়েছিল। সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছিলেন, প্রত্যেক মহিলার তথ্য আলাদা করে ভেরিফিকেশন করা হচ্ছে। তাই আপাতত পোর্টাল বন্ধ রাখা হয়েছে। তবে ১৭ তারিখ থেকে যেহেতু টাকা দেওয়া শুরু হয়েছে, এবং ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া চলবে, তাই ১৯ তারিখের পর অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল আবারও খুলে দেওয়া হবে। এমনকি মহিলারা তাঁদের স্ট্যাটাস চেক করতে পারবে, এবং কী কারণে আবেদন বদল হয়েছে তাও জানা যাবে।

সেই মতোই আজ বিকেল পাঁচটার পর থেকে সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল পোর্টাল খোলা হয়েছে। আগের মতোই সেখানে মহিলারা স্ট্যাটাস চেক করতে পারছে। তবে এখানে অ্যাপ্রুভড, রিজেক্টেড কিংবা ফর ফারদার ভেরিফিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে। কোন স্ট্যাটাসের কী মানে?

  • ‘Approved’ স্ট্যাটাস যাঁদের শো হচ্ছে, তাঁরা নির্দ্বিধায় এই মাসে টাকা পাবেন। এমনকি তাঁদের আর কোনও সমস্যা হবে না।
  • যাঁদের অ্যাপ্লিকেশন ‘Rejected’ দেখাচ্ছে, তাঁদের আবেদন বাতিল করা হচ্ছে।
  • যাঁদের অ্যাপ্লিকেশন ‘For Further Verification’ দেখাচ্ছে, তাঁদের তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে।

আরও পড়ুন: হাইকোর্টে সিবিআই-কে তুমুল ভর্ৎসনার পরেই আরজি করে তদন্তকারী আধিকারিকরা

তবে হ্যাঁ, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, যে ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছিল, তাঁদের মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় ১০ লক্ষ মহিলার আবেদন আধার এবং ব্যাংকে ত্রুটি ছিল। পাশাপাশি বাতিলের কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে শহর এলাকায় তিনটির বেশি পাকা ঘর থাকা। এছাড়া কিছু কিছু মহিলা আয়কর প্রদান করেন কিংবা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাঁদেরও আবেদন বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু হ্যাঁ, তাঁরা আবারও পুনরায় আবেদনের সুযোগ পাবেন।

Click here to Read More
Previous Article
১০৮ ধর্মীয় সার্কিট থেকে চা বাগান, হোমস্টে নীতি নিয়ে এবার বড় চমক আনছেন শঙ্কর ঘোষ
Next Article
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোরখা পরে নাচ!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment