indiahood
indiahood

এই মহিলারা জীবনেও পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথামতোই গত সোমবার, 17 আগস্ট রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) 3,000 টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal)। তবে একটা বড় অংশের আবেদনকারীর অভিযোগ, তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার কানাকড়িও ঢোকেনি। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, সোমবার অন্নপূর্ণা যোজনা প্রকল্প থেকে 17 লাখ মহিলার নাম বাদ দিয়েছে সরকার। আপাতত যা খবর, শর্ত পূরণ না করার জন্যই এই মহিলাদের নাম বাদ গিয়েছে প্রকল্প থেকে। এমতাবস্থায়, মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে অনেকেরই!

এই মহিলারা জীবনেও পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা

রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, কোনও যোগ্য মহিলা বা আবেদনকারী অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এক কথায়, যাঁরা এই প্রকল্পের শর্ত মানবেন শুধুমাত্র সেই সব মহিলারাই হিসেব মতো এই প্রকল্প থেকে মাসিক অর্থ পাওয়ার যোগ্য। তবে এমন অনেকেই রয়েছেন, যাঁদের মাসিক আয় 10 হাজার টাকার থেকে বেশি। একই সাথে, কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্ত নেই। এইসব মহিলারা আবেদন করলেও পাবেন না অন্নপূর্ণার অর্থ।

যদিও বহু মহিলা অভিযোগ করেছেন, প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করার পরেও সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, প্রকল্পে যোগ্য সেটা প্রমাণ হলে কাউকে বঞ্চিত করা হবে না। এদিকে সমস্ত শর্ত পূরণ করে টাকা না পাওয়ায় ক্ষুব্ধ রাজ্যের একটা বড় অংশের মহিলা। প্রশ্ন উঠছে, কেন সমস্ত শর্ত পূরণ করে আবেদন করার পরেও টাকা ঢুকলো না?

আরও পড়ুন: খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে নতুন সংযোজন

সরকারি সূত্র মারফত খবর, যেসব মহিলাদের নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকা থেকে বাদ পড়েছে কিংবা টাকা ঢোকেনি তাঁরা, এই সমস্যার কারণ জেনে নিতে পারবেন অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি থেকে। মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 20 আগস্টই এই বিশেষ পোর্টাল চালু করা হবে। যদিও পরবর্তীতে একটি সরকারি সূত্র জানিয়েছে, আজ অর্থাৎ 19 তারিখেই এই পোর্টাল খোলার কথা। কাজেই পোর্টালটি খুললে সেখানে ভিজিট করেই প্রকল্পের তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ দেখে নিতে পারবেন মহিলারা।

Click here to Read More
Previous Article
তৃণমূল আমলে ১২,০০০ কনস্টেবল নিয়োগে দুর্নীতি, মেধাতালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের
Next Article
ভয়াবহ আগুনে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment