indiahood
indiahood

২ লক্ষ টাকা করে স্কলারশিপ দিচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন প্রতিবছর তাদের স্কলারশিপ প্রোগ্রামের (Reliance Foundation Scholarship) আয়োজন করে। এবছরও তার ব্যতিক্রম নয়। ২০২৬ – ২৭ শিক্ষাবর্ষে সারা দেশ থেকে মোট ৫,০০০ জন শিক্ষার্থী রিলায়েন্স ফাউন্ডেশনের আন্ডার গ্র্যাজুয়েট (UG) স্কলারশিপে সুযোগ পাবেন। আসুন তাহলে এই স্কলারশিপের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

রিলায়েন্স ফাউন্ডেশনের স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

রিলায়েন্স ফাউন্ডেশন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজেরই একটি শাখা প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, দুর্যোগ মোকাবিলা, নারীদের ক্ষমতায়ন এবং নগর উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রের প্রসার ঘটানো। উচ্চশিক্ষায় আগ্রহী অথচ আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে অক্ষম শিক্ষার্থীদের এই সংস্থাটি আর্থিকভাবে সহায়তা করে। এই প্রাইভেট স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এগুলি হল – 

  • ওই শিক্ষার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। 
  • দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৬০ শতাংশের উপর নম্বর থাকতে হবে। 
  • ২০২৬ সালে স্নাতক কোর্সের প্রথম বর্ষে এডমিশন নিতে হবে।
  • পরিবারের আয় বার্ষিক ১৫ লক্ষ টাকার কম হলেই আবেদন করা যাবে তবে যদি পারিবারিক আয় বছরে আড়াই লক্ষরও কম হয় তাহলে বিশেষ অগ্রাধিকার মিলবে। 
  • আবেদনের পরে বাধ্যতামূলকভাবে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এটি একটি নির্বাচনী পরীক্ষা। 

রিলায়েন্সের ২ লক্ষ টাকার স্কলারশিপ

যেকোনো স্ট্রিমের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘মেরিট-কাম-মিন্স’-এর ভিত্তিতে সারা দেশ থেকে মোট পাঁচ হাজার জন মেধাবী পড়ুয়াকে এই স্কলারশিপ এর জন্য বেছে নেওয়া হবে। কোর্স সম্পূর্ণ করার জন্য মোট ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে। 

আরও পড়ুন: বাদ পড়বে এরা, অন্নপূর্ণা যোজনায় ফের বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আবেদন করার প্রক্রিয়া

আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের https://scholarships.reliancefoundation.org/ পোর্টালে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আবেদনের জন্য কোনও মূল্য দিতে হয় না। অ্যাপ্লিকেশন ফর্মে আবেদনকারীকে তার ব্যক্তিগত তথ্য, একাডেমিক তথ্য, কোনও পুরস্কার পেয়ে থাকলে তার তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে একটি অ্যাপটিটিউড টেস্ট হবে। এক ঘন্টার এই এমসিকিউ (MCQ)-ভিত্তিক পরীক্ষায় মোট ৬০টি প্রশ্ন থাকবে, যার মাধ্যমে শিক্ষার্থীর মৌখিক দক্ষতা, বিশ্লেষণাত্মক ও যৌক্তিক দক্ষতা, সংখ্যাগত দক্ষতা বিচার করা হবে। পরবর্তী ধাপে, অ্যাপটিটিউড টেস্টের ফলাফল এবং শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড ও ব্যক্তিগত তথ্য – সবমিলিয়ে মূল্যায়ন করে ৫,০০০ জনকে স্কলারশিপ দেওয়া হবে। ২০২৬ – ২৭ শিক্ষাবর্ষের জন্য আগামী ৫ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। 

Click here to Read More
Previous Article
এবার জল-মানবের পাশে আম্বানিরা, বিনামুল্যে হবে বিরল এই রোগের চিকিৎসা! | Reliance Will Treat Water Boy
Next Article
নিয়ম ভেঙে ভারতীয় সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন বালেন শাহ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment