indiahood
indiahood

GPF-র সুদের হার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, অবশেষে বিদ্যালয়ের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (GPF) নতুন সময়ের জন্য সুদের হার ঘোষণা হলো। ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

GPF নিয়ে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর ২০২৬-২৭ অর্থবর্ষের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)-সহ বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৭.১% হারে সুদ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ২৮ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সুদের হার পশ্চিমবঙ্গ সার্ভিসের জিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (CPF), অ-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অনুমোদিত অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারের নির্দেশ অনুযায়ী, এই সিদ্ধান্তের কপি রাজ্যের সব দফতরে নাকি পাঠানো হয়েছে। একদিকে যখন ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীরা সুর চড়াচ্ছেন, সেখানে জিপিএফ-এর সুদের ঘোষণা করে কি সরকার ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ কমছে স্টপেজ, এই স্টেশনগুলো দাঁড়াবে না শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, বিজ্ঞপ্তি রেলের

বড় ঘোষণা করেছে কেন্দ্রও

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও জিপিএফ-এর হার ঘোষণা করেছে। সরকার ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড-এর সুদের হার ৭.১%-এ অপরিবর্তিত রেখেছে। এর অর্থ হলো, সরকারি কর্মচারীদের জুলাই মাসের বেতন থেকে সুদের হার এবং কর্তনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এর সুদের হারও ৭.১%-এ অপরিবর্তিত রয়েছে, অন্যদিকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫% হারে সুদ দিচ্ছে। সুদের হারের এই পার্থক্য আপনার দীর্ঘমেয়াদী তহবিল সঞ্চয়ের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে।

Click here to Read More
Previous Article
আপনার কাছে কতটা চিনি মজুদ আছে জানাতে হবে সরকারকে! বিপাকে অসাধু ডিলাররা
Next Article
ডুবে যাবে ৫০ তলা বাড়িও! এটিই ভারতের গভীরতম নদী, জেনে নিন রহস্যও

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment