indiahood
indiahood

গ্রেফতারি পরোয়ানা নিয়ে সুমিতের বাড়িতে সিআইডি হানা

4 days ago

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের বাড়িতে হানা দিল সিআইডি (CID)। শালবনীতে সরকারি জমি জালিয়াতির মামলায় কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আর্জি খারিজ হওয়ার পরেই গ্রেপ্তারির পরোয়ানা নিয়ে তাঁর বাসভবনে পৌঁছয় তদন্তকারী দল। তবে তল্লাশি চালালেও সুমিত রায়কে বাড়িতে পাওয়া যায়নি। ভূমি দুর্নীতি ও বিভিন্ন নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির খোঁজে বর্তমানে তল্লাশি অভিযান তীব্র করেছে রাজ্য গোয়েন্দা দফতর।