indiahood
indiahood

হবে বিজেপির শক্তিবৃদ্ধি, বাংলার রাজ্যসভায় উপনির্বাচনের ঘোষণা, জানুন দিনক্ষণ

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: পাঠ চুকেছে বিধানসভা নির্বাচনের। এবার পশ্চিমবঙ্গের রাজ্যসভায় তিন আসনে উপনির্বাচনের (Rajya Sabha by-election) ঘোষণা করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ২৪ জুলাই হবে এই উপনির্বাচন। যেহেতু তৃণমূল কংগ্রেসের তিনজন রাজ্যসভার সাংসদ সভাপতি পদত্যাগ করেছেন, সেই কারণেই উপনির্বাচনের ঘোষণা করেছে কমিশন। এমনকি এও জানা গিয়েছে, ওই একই দিনে ভোট গণনাও সম্পন্ন হবে। অর্থাৎ, রাজ্যসভার নতুন সাংসদ কে হবেন তা ২৪ জুলাই নির্ধারণ হয়ে যাবে।

বাংলায় ফের ভোটের ঘোষণা

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনের পর একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। বিধায়ক থেকে শুরু করে লোকসভার সাংসদ কিংবা রাজ্যসভার সাংসদ, পাল্টি খেয়েছেন সবাই। বিধানসভা তো হাতছাড়া হয়েছেই, তার উপর লোকসভার সাংসদরা এনডিএ সমর্থিত দলেই যোগদান করেছে। এরই মধ্যে আবার রাজ্যসভার তিনজন সাংসদ পদত্যাগ করেন। উক্ত তিনজন হলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইক।

তবে যেহেতু এখন এই পদ তিনটি শূন্য অবস্থায় রয়েছে, তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ফের উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুযায়ী প্রতিটি আসনের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করে এই নির্বাচন সম্পন্ন হবে। পাশাপাশি এও বলা হয়েছে, রাজ্যসভা সহ সকল সদনের উপনির্বাচনের জন্য তৈরি হওয়া শূন্যপদগুলিকে পৃথক শূন্যপদ হিসেবেই গণ্য করা হবে। আর প্রত্যেকটি শূন্যপদের জন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করেই আলাদাভাবে ভোট গ্রহণ করা হবে। কিন্তু উপনির্বাচনের কর্মসূচি একই হতে পারে।

আরও পড়ুন: এবারই প্রথম! গোলের পর গোল করে ইতিহাস ৩ ফুটবলারের, তালিকায় নেই রোনাল্ডো

এদিকে কমিশন বিভিন্ন তফশিল অনুযায়ী শূন্যপদগুলি পূরণের জন্য দিনক্ষণ নির্ধারণ করেছে। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামীকাল অর্থাৎ ৭ জুলাই। মনোনয়ন দাখিল করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই মঙ্গলবার। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৫ জুলাই বুধবার। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ রয়েছে ১৭ জুলাই শুক্রবার। ভোট হবে ২৪ জুলাই শুক্রবার। তবে ভোটগ্রহণ সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং ভোট গণনা হবে ওই দিন বিকাল ৫:০০ টায়। এমনকি ২৭ জুলাই সোমবারের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
এবারই প্রথম! গোলের পর গোল করে ইতিহাস ৩ ফুটবলারের, তালিকায় নেই রোনাল্ডো
Next Article
নাবালিকা নির্যাতন মামলার তদন্তে মেগা নির্দেশ শুভেন্দুর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment