indiahood
indiahood

ঘাম অতীত, দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা, আজকের আবহাওয়া

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ উত্তরে ভারী বৃষ্টি তো দক্ষিণবঙ্গে কম বৃষ্টি। বর্ষার যেন তেমন দাপটই নেই দক্ষিণবঙ্গে। এদিকে আর কিছু সময়ের পরেই বাংলা থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে মৌসুমি বায়ুর। আর কি বৃষ্টির তেমন সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে? এই প্রশ্নই এখন সকলের মুখে মুখে। দক্ষিণবঙ্গবাসীকে রীতিমতো দরদর করে ঘামতে হচ্ছে। মূলত দুর্বল মৌসুমি বায়ুর কারণে এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। তবে চিন্তা নেই, কারণ আজ সোমবার থেকে দফায় দফায় বৃষ্টির গতিবেগ বাড়বে বাংলায় বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি কখনো স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার লেটেস্ট আপডেট সম্পর্কে বললে, মৌসুমী অক্ষরেখাটি এখন শ্রী গঙ্গানগর, রোহতক, হরদোই, বারাণসী, রাঁচি ও সাগরদ্বীপ হয়ে দক্ষিণপূর্ব দিক বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের উপর থাকা ঘূর্ণাবর্তটি এখন উত্তর ঝাড়খন্ড এবং সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে। অপরদিকে উত্তর বিহার থেকে ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিমবঙ্গ কোসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি বায়ুমণ্ডলের ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতার মধ্যে এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাকে উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বর্ষণ চলবে উত্তর দিনাজপুর জেলাতেও।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায়। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট থাকবে বাদ বাকি জেলাগুলিতেও।

Click here to Read More
Previous Article
জলে রো-কোর পরিশ্রম, মেসিদের ফাইনালের আগেই ভারতকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
Next Article
ইংল্যান্ডের কাছে ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এই ৫ ভারতীয়

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment