indiahood
indiahood

জলপথে আধুনিক পরিষেবা! নন্দীগ্রামের ঘাটে ট্রায়াল শুরু ওয়াটার মেট্রো 'এমভি কনকলতা'র

1 hour ago

রাজ্যে জলপথে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এবার শুরু হলো ওয়াটার মেট্রোর (Water Metro) ট্রায়াল রান। অতি আধুনিক, নিরাপদ এবং পরিবেশবান্ধব এই গণপরিবহণ পরিষেবা চালুর প্রশাসনিক প্রস্তুতির অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের একটি জলযান নন্দীগ্রামের জেটি ঘাটে পৌঁছয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাদা-নীল রঙের এই অত্যাধুনিক ওয়াটার মেট্রোটি হলদিয়া ফেরিঘাট থেকে রওনা হয়ে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাটে সফলভাবে পৌঁছায়। দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য আয়োজিত এই ট্রায়াল পর্ব সম্পূর্ণ হওয়ার পরপরই জনসাধারণের সুবিধার্থে দ্রুত আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করা হবে। এর ফলে নন্দীগ্রাম ও হলদিয়ার মধ্যে জলপথে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

Click here to Read More
Previous Article
'আরজি কর কাণ্ড রুখতে প্রয়োজন আধ্যাত্মিক জাগরণ',
Next Article
BLRO-কে হুমকি ও ডিম ছুড়ে তাণ্ডব! তোলাবাজির অভিযোগে বীরভূমে গ্রেপ্তার বিজেপি নেতা অতনু

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment